দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে রাসুল (সাঃ)-এর পথ ও পদ্ধতিই একমাত্র অনুসরণীয় পথ__ইসলামী ঐক্য আন্দোলন
|| নিজস্ব প্রতিবেদক ||দাওয়াতুন্নবী (সা:) উপলক্ষে "দ্বীন প্রতিষ্ঠায় রাসুল (সা:)-এর পথ ও পদ্ধতি"শীর্ষক আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা নামাজ রোজার মতই ফরজ ইবাদত। নামাজ রোজা হজ্ব যাকাত যেমন আল্লাহর দেওয়া ও রাসূলের দেখানো পথ-পদ্ধতি অনুযায়ী করতে হয়; ঠিক তেমনি দ্বীন প্রতিষ্ঠার কাজও আল্লাহর দেওয়া ও রাসূলের দেখানো পথেই হতে হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আন্দোলনের ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, আব্রাহাম লিংকনদের তৈরি গণতান্ত্রিক পথ-পদ্ধতি বা প্রক্রিয়ায় পৃথিবীর কোথাও দ্বীন প্রতিষ্ঠিত হয়নি। হাজারো চ...










