নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে দিবসটি পালন করেছে। এদিন সকালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।পরে বাসস্ট্যান্ড্যের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ড্যাব এর যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, নাজির হোসেন মাষ্টার, যুব নেতা ফারুক আহমেদ প্রমুখ।এরপর এক বিক্ষো...










