রবিবার, জুন ১৪

রাজনীতি

শহীদ ওসমান হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি গণদাবীতে পরিণত হয়েছে_মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শহীদ ওসমান হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি গণদাবীতে পরিণত হয়েছে_মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদীর খুন গোটা দেশ ও জাতির ভীতকে কাঁপিয়ে দিয়েছে। ১৫ দিন পার হয়ে গেলেও এখনো খুনি গ্রেফতার না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। শহীদ হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। সর্বোপরি দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো নয়। খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, লক্ষ্মীপুরে বেলাল হোসেন এর বাড়ি ঘরে তালা ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দুই কন্যা সন্তানকে হত্যা, ময়মনসিংহে ভিন্নমতাবলম্বীকে পিটিয়ে পিটিয়ে মেরে আগুনে ভষ্মীভূত, এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ, সংবাদপত্রের অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর এসব কিসের লক্ষণ? অবশ্যই প্রশাসনের নাকের ডগায় এইসব ঘটনার দায় সরকার কোনভাবেই এড়াতে পারেন না। আইন শৃঙ্খলার চরম অব্যব...
বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: ভিপি নুর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: ভিপি নুর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে দলটির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নুরুল হক নুর বলেন, সোশ্যাল মিডিয়ায় আসন সমঝোতা নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে সময় হলে সবাই দেখতে পাবেন বিএনপি তাঁদের কীভাবে মূল্যায়ন করে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা দিলে কথা রাখেন এবং তাঁর সঙ্গে যে প্রতিশ্রুতি হয়েছে তা তাঁরা প্রকাশ্যে বলবেন না।...
ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। বিএনপি সূত্রে জানা গেছে, প্রবাস জীবন থেকে দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধেই তিনি এই গুরুত্বপূর্ণ আসনটি থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে আস...
বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ঘোষণা করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির হয়ে লড়বেন মো. রাশেদ খান। তিনি দলের স্থানীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। মূলত তারুণ্যের নেতৃত্বকে প্রধান্য দিয়ে এবং দীর্ঘদিনের আ...
আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে দাওয়াতের কাজ প্রসার করতে হবে_অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে দাওয়াতের কাজ প্রসার করতে হবে_অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের মুহতারাম আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও তামান্না দ্বীনের বিজয় ঘটানো। এর জন্য অবশ্যই ব্যক্তিকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে। এরপর পরিবার, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রে সর্বত্রই দাওয়াতী কাজের প্রসার করতে হবে। এবং তার ধারাবাহিকতাও অবশ্যই রক্ষা করতে হবে। মানুষের মৌলিক অধিকারের কথাও বলতে হবে।আর তা হতে হবে অবশ্যই আপোষহীন ও সুসংগঠিতভাবে। উম্মাহকে দ্বীনি চেতনায় উজ্জীবিত করে, সুসংগঠিত করে; সুশৃঙ্খল এক ইসলামী বিপ্লবের লক্ষ্যে ইসলামী ঐক্য আন্দোলন কাজ চালিয়ে যাচ্ছে। ঐক্য আন্দোলন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের কথা এই দেশ ও জাতিকে দীর্ঘদিন যাবত বলে আসছে। আলহামদুলিল্লাহ, এখন অনেকেই এই বিপ্লবের কথা বলতে শুরু করেছে। অদূরভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের যে স্বপ্ন, তা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।শ...
ভোটার তালিকায় নাম লেখালেন তারেক রহমান: গুলশানের ঠিকানায় এনআইডি নিবন্ধন সম্পন্ন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভোটার তালিকায় নাম লেখালেন তারেক রহমান: গুলশানের ঠিকানায় এনআইডি নিবন্ধন সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য প্রদান করেন।​​শনিবার দুপুর ১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ভোটার হওয়ার জন্য আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপ ও ছবিসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে, তিনি রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ এ...
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জনগণের প্রত্যাশা
অভিমত, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জনগণের প্রত্যাশা

|| ডা. আনোয়ার সাদাত ||দীর্ঘ সতের বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। সতেরো বছর নির্বাসিত জীবন কাটান। ১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর রাজনৈতিক কারনে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যানএবং দীর্ঘ সতের বছর সেখানে অবস্থান করেন এবং নির্বাসিত জীবন কাটান।এখন তার প্রত্যাবর্তন সম্ভব হয়েছে, হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতের ত্যাগ এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে। এই বাস্তবতা জনগণের স্বতঃস্ফূর্ত আজাদী লড়াইয়ের মাধ্যমে প্রাপ্ত বাস্তবতা।নতুন রাজনৈতিক অবস্থায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ রাজনৈতিক চর্চার সংস্কৃতি গড়ে তোলা সবার প্রচেষ্টা হওয়া উচিৎ।দেশের রাজনীতিসহ সকল ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ মানুষ দেশের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দুঃচিন্তাগ্রস্থ। এ ক্ষেত্রে রাজনী...
খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সারাদেশের মতো খুলনাতেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান, খেলার মাঠ, বাজারের সেলুন থেকে শুরু করে মসজিদের বারান্দা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমান ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতি।নগরীর বিভিন্ন এলাকার চায়ের দোকানে বসে সাধারণ মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেখছেন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে। অনেকেই বলছেন, তারেক রহমানের সরাসরি নেতৃত্ব মাঠের রাজনীতিতে বিএনপিকে আরও সক্রিয় ও সংগঠিত করবে। বিশেষ করে তরুণ ও প্রথম ভোটারদের মাঝে বিএনপি নতুন করে আস্থা ফিরে পেতে পারে বলে মত তাদের।খেলার মাঠে আড্ডা দেওয়া তরুণদের আলোচনাতেও উঠে আসছে বিএনপির আন্দোলন-সংগ্রাম, নির্বাচনী রাজনীতি এবং আগামী দিনের কৌশল। কেউ কেউ বলছেন, তারেক রহমা...
আইন শৃঙ্খলায় চরম অবনতি: সরকার ২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আইন শৃঙ্খলায় চরম অবনতি: সরকার ২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক||দেশের আইন শৃংখলায় চরম অবনতির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা মোটেও ভালো নয়। একদিকে সরকার মানুষের জান-মাল, ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। অন্যদিকে ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে। আর জুলাই যোদ্ধাদের ঠেলে দিচ্ছে নিরাপত্তাহীনতায়। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ শুরু হয়েছে। তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান বিন হাদী খুন তাঁর জ্বলন্ত প্রমাণ। অবশ্য রাজনৈতিক দলগুলোর অনৈক্যও এর অন্যতম কারণ।নেতৃবৃন্দ আরো বলেন,ফ্যাসিস্ট তাড়ানোর পর রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য বিশেষ করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে তা মোটেও কাম্য ছিল না দেশবাসীর। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনের ভিতর পূর্ণাঙ্গ বিপ্লব অর্থাৎ বিপ্লবী সরকার না হওয়ায় প্রশাসনের ভিতরে ফ্যাসি...
বাবার স্মৃতিধন্য সমাধিতে তারেক রহমান: এক আবেগঘন মুহূর্ত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বাবার স্মৃতিধন্য সমাধিতে তারেক রহমান: এক আবেগঘন মুহূর্ত

|| নিজস্ব প্রতিবেদক ||​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর পিতা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। দীর্ঘদিন পর এমন প্রকাশ্য জিয়ারত নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তারেক রহমান তাঁর বাবার সমাধিস্থল জিয়ারত করেন।​রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই সময় সমাধিস্থল এলাকায় উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে তিনি সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান তাঁর পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।​মোনাজাতের সময় তারেক রহমানকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তাঁর এই কবর...