নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান: রাজনীতিতে সৌহার্দ্যের নতুন বার্তা
|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতি ও ইতিবাচক ধারা বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আজ রবিবার রাতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় পৌঁছালে এনসিপি আহ্বায়ক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষে জয়-পরাজয় ছাপিয়ে দেশের বৃহত্তর স্বার্থে একদল অন্য দলের নেতার বাসভবনে যাওয়ার এই ঘটনাকে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের আভাস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।সাক্ষাৎকালে দুই নেতা সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। তারা নির্বাচন-পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এ...










