ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার ৩য় অধিবেশন অনুষ্ঠিত
২৪-এর গণঅভ্যুত্থান জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি: ইসলামী সংবিধানই একমাত্র সমাধান_ইসলামী ঐক্য আন্দোলন|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দেশে জাতীয় নির্বাচনের আবহ চলছে। চলছে আসন ভাগাভাগির মহোৎসব। চলছে ভাগ-বাটোরা ও ক্ষমতার প্রদর্শনী। চলছে জোট-ভোটের মহা হিসাব-নিকাশ। আরো চলছে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ার হাজারো অঙ্গীকার। কিন্তু এসবে কি হবে কাঙ্খিত ঐক্যের ফায়দা। আমাদের বিশ্বাস; প্রচলিত গতানুগতিক ঐক্য ও জোট-ভোটের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। ইসলামকে দেশ-জাতির কল্যাণে, রাষ্ট্রীয় আদর্শ হিসেবে বিজয়ী করার জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব। সেই বিপ্লবকে সাধন করার জন্য প্রয়োজন ইসলাম ভিত্তিক, ইসলামের জন্যই ঐক্যবদ্ধ হ...










