হিন্দু সম্প্রদায়ের সমাবেশে জামায়াত নেতার বক্তব্য, সুষ্ঠু নির্বাচনের ওপর জোর
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। কোনোভাবেই বিতর্কিত বা লোক দেখানো নির্বাচন মেনে নেওয়া হবে না। অতীতে যেসব নির্বাচন জনগণের আস্থাকে ক্ষুণ্ন করেছে, সেগুলোর পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার লাইন বিল পাবলা পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হিন্দু ধর্মালম্বী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক নয়। আমাদের সংগ্রাম ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে। পুরোনো হোক বা নতুন—ফ্যাসিবাদের যেকোনো রূপের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা হবে। যতদিন এই অপশক্তির অস্তিত্ব থ...










