চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষের প্রচারণা এখন তুঙ্গে। এর অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) বাদ আসর চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের নেতৃত্বে বনবিভাগের মোড় থেকে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।মিছিলটি বনবিভাগের মোড় থেকে শুরু হয়ে রমনা ঘাট প্রদক্ষিণ করে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রমনা বাঁধের মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, সিনি: যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সবুজ, সাজু মাস্টার, উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, ছাত্রদলের সভাপতি স্বাক্ষর, সদস্য সচিব সুমন, ছাত্রদল নেতা চমক, বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।মিছিল শেষে...










