Tuesday, September 8

রাজনীতি

১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন: মামুনুল হক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন: মামুনুল হক

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, খেলাফতের পতন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল মুসলিম উম্মাহর ঐক্যের জন্য এক বড় আঘাত। ১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় আছি। এই দীর্ঘ সময়ের ক্ষতি এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে, যারা ভবিষ্যতে উম্মাহর জন্য পথপ্রদর্শক হবে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদের সমস্যাগুলো সমাধান করতে হলে খেলাফতের মতো একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। ইসলামী মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত খেলাফতই পারে মুসলিম উম্মাহকে সমৃদ্ধি ও স্থায়িত্বের পথে নিয়ে যেতে। আমাদের মূল লড়াই বিদ্যমান ইহুদীবাদী বিশ্বব্যবস্থার সঙ্গে, ...
অসুস্থ মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

অসুস্থ মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মহাসচিব হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে মাহমুদুর রহমান মান্নার চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, বিএসএমএমইউ'র উপ-রেজিস্টার আবু মোহাম্মদ আহসান ফিরোজ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহমুদুর রহমান মান্নাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।...
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে অন্তত দুজন আলেমের অন্তর্ভুক্তি চায় জামায়াত
রাজনীতি, সর্বশেষ

পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে অন্তত দুজন আলেমের অন্তর্ভুক্তি চায় জামায়াত

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুইজন বিশিষ্ট আলেম অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার (২২ সেপ্টেম্বর) পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত করা হয়নি। শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশের এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে কোনো ইসলামী চিন্তাবিদ বা বিজ্ঞ আলেম রাখা হয়নি। বিগত ইসলাম বিদ্বেষী সরকার প্রায় ১৭ বছরের শাসনামলে নানা অসঙ্গতিসহ ইসলামী তাহজিব-তমদ্দুন বিরোধী অনেক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে,...
পাহাড়ে সন্ত্রাসীদের কঠোরহস্তে দমন করতে হবে: ফখরুল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

পাহাড়ে সন্ত্রাসীদের কঠোরহস্তে দমন করতে হবে: ফখরুল

পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত ব্যাপক সংঘর্ষে হতাহত এবং দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন-খারাবিতে মেতে উঠেছে।’ফখরুল বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণের ওপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায়...
ড. ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য : মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ড. ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দেয়নি, মামলা দিয়েছিল জেলে রাখার জন্য।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব বলেন তিনি৷মির্জা ফখরুল বলেন, সারাবিশ্ব যেখানে নোবেলবিজয়ী মানুষকে পুরস্কার দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনা তাকে সুদখোর বলে আখ্যায়িত করেছেন।মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাধারণ মানুষকে গুম, খুন করে তারা সীমালঙ্ঘন করেছেন।অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করছে মন্তব্য করে তিনি বলেন, নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি স্বপ্ন তৈরি হয়েছে। এটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ। বিদেশে লুটের টাকা ফিরিয়ে আনতে হবে। দেশে ব্যাংকখেকো ও ঘুষ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ...
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ।পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য।ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন।...
বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল জানান, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করাবেন।এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে।...
নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু
রাজনীতি, সর্বশেষ

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র গণসমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।এই গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।গণসমাবেশ উপলক্ষে ইতোমধ্যে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। দুপুর আড়াইটায় আনু...
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহকে তারেক রহমানের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহকে তারেক রহমানের শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।তারেক রহমান বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সব অত্যাচার-অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায়।আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তায়ালা তার মর্যাদা সুউচ্চ আসনে অভিষিক্ত করেছেন। পৃথিবীতে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিন...
সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক প্রতিমন্ত্রীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।ডিবি কর্মকর্তারা জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।মাহবুব আলী ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন তিনি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে পরাজিত হন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর ...