Tuesday, September 8

রাজনীতি

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না : ফখরুল
রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না : ফখরুল

|| নিউজ ডেস্ক ||দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কয়েকদিন ধরে আন্দোলন চললেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার। গতকাল (শনিবার) বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা বিএনপির সঙ্গে বৈঠকে বসে। তবে দলটির শীর্ষ নেতারা তাদের সিদ্ধান্তের কথা জানাননি। রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন বিএনপি নেতারা।রবিবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিএ...
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বকশীগঞ্জে মানবসেবার অনন্য উদ্যোগ : ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বকশীগঞ্জে মানবসেবার অনন্য উদ্যোগ : ফ্রি মেডিকেল ক্যাম্প

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (২৭ অক্টোবর) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনাব এম. রশিদুজ্জামান মিল্লাতের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পটি পরিচালিত হয়, যা বকশীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত।অনুষ্ঠানের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মানিক সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। এছাড়া, বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বিপ্লব সওদাগর, সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান লাবলু, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং স...
নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : আইজিপি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : আইজিপি

|| নিউজ ডেস্ক ||নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে এই সংগঠনটি সম্পূর্ণ নিষিদ্ধ। ছাত্রলীগের হয়ে যদি কেউ কখনও মিছিল করে বা ছাত্রলীগ যদি মিছিল করে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা ছাত্রলীগের নেতাকর্মীরাই পরবর্তীতে বিসিএস দিয়ে বিভিন্ন মাধ্যমে পুলিশে এসে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে। তাদেরকে পুলিশ বাহিনীতে এনে বাজে সংস্কৃতি চর্চা করা হয়েছে, সেটি দ্রুতই সংস্কার করা হবে।ময়নুল ইসলাম বলেন, অতীতে অনেক রাজনীতিবিদ পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আবার যখন ছ...
নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে চৌহালী বিএনপি’র সভাপতি জাহিদ মোল্লা সংবর্ধিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে চৌহালী বিএনপি’র সভাপতি জাহিদ মোল্লা সংবর্ধিত

|| নিজস্ব প্রতিবেদক ||সফল রাজনীতিবিদ ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড সম্মননা ২০২৪ প্রাপ্তি উপলক্ষে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।শনিবার সকালে উপজেলার কুরকি বেবীষ্ট্যান্ডে চৌহালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন খাষপুখুরিয়া ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।চৌহালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ক্বারি ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী ফোরাম সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি আনোয়ার হোসেন, চৌহালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিস...
বকশীগঞ্জে ওমরুজ্জান দর্শন চৌধুরীর স্মরণে পৌর ছাত্রদলের বিশেষ দোয়া ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ওমরুজ্জান দর্শন চৌধুরীর স্মরণে পৌর ছাত্রদলের বিশেষ দোয়া ও আলোচনা সভা

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সফল সেক্রেটারি ওমরুজ্জান দর্শন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ পৌর ছাত্রদল কর্তৃক সম্প্রতি একটি বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ পৌর শাখার আহবায়ক শাহীন আল মামুন । সঞ্চালনায় ছিলেন বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব আহম্মেদ সায়েম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ।দোয়া পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা উলামা দলের সভাপতি মাও. মো. রুহুল আমিন। সভায় আরও বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক ...
ছাত্রদের নয় বেকারদের চাকরির ব্যবস্থা করুন: শফী আশরাফী
রাজনীতি, সর্বশেষ

ছাত্রদের নয় বেকারদের চাকরির ব্যবস্থা করুন: শফী আশরাফী

|| নিউজ ডেস্ক ||এ দেশের লক্ষ লক্ষ বেকার আছে, তাদের চাকরির ব্যবস্থা করুন। এ দেশে লক্ষ লক্ষ দরিদ্র জনগোষ্ঠী আছে, তাদের কাজের ব্যবস্থা করুন। তা না করে ছাত্রদের পড়াশোনা নষ্ট করে পুলিশে পার্টটাইম চাকরিতে নিয়োগ করা কখনোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী।আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মহাসচিব আহমদ শফী আশরাফী।তিনি আরো বলেন, দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, সরকার গঠনের এতোদিন পরেও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিন, নইলে সাধারণ মানুষের ক্ষোভের পাত্রে পরিণত হবেন।নতুন সরকার গঠনের পর বেকারদের মধ্যে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আশার আলো সঞ্চরিত হয়েছিলো, কিন্তু দিনদিন তা নিভে যাচ্ছে। ...
ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
রাজনীতি, সর্বশেষ

ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরা...
নতুন কোনো সাংবিধানিক সংকট চায় না বিএনপি : নজরুল ইসলাম
রাজনীতি, সর্বশেষ

নতুন কোনো সাংবিধানিক সংকট চায় না বিএনপি : নজরুল ইসলাম

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ঘিরে দেশে ‘নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট’ যেন সৃষ্টি না হয়, অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।রাষ্ট্রপতির এই বক্তব্যের পর তাকে অপসারণ করতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল। গতকাল মঙ্গলবার (২২ অক্টো...
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণজমায়েত আজ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণজমায়েত আজ

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে বিপ্লবী ছাত্রজনতা।সোমবার (২১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গনজমায়েত।’সম্প্রতি মানজমিনের সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এ ঘটনায় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির প্রতি ফুঁসে উঠেছেন।এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি রা...
গ্রেফতার সুমনকে আদালতে নেওয়া হয়েছে, ১০ দিনের রিমান্ড আবেদন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

গ্রেফতার সুমনকে আদালতে নেওয়া হয়েছে, ১০ দিনের রিমান্ড আবেদন

|| নিউজ ডেস্ক ||যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য ব্যারিস্টার সুমনকে সকালে আদালতে নেওয়া হয়।জানা যায়- বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হৃদয় জুম্মার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে এলাকায় গিয়ে গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন তিনি। মামলার ৩ নম...