রবিবার, জুন ২১

রাজনীতি

রাষ্ট্র সংস্কারে জামায়াতের একগুচ্ছ প্রস্তাবনা
রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্র সংস্কারে জামায়াতের একগুচ্ছ প্রস্তাবনা

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে দলটি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।দলীয় প্রস্তাব তুলে ধরে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক সংস্কার করতে হবে। বিচার বিভাগ সংস্কার করতে হবে। সুপ্রিম কোর্টের অধীনে আইন কমিশন গঠন করতে হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ গঠন করতে হবে। সর্বোচ্চ পাঁচ ও তিন বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। সংসদে বিরোধী দলের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।প্রস্তাবে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের...
এনআইডির তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

এনআইডির তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

|| নিউজ ডেস্ক ||জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।তথ্য বিক্রির প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় এ মামলায়। মঙ্গলবার রাতে ডিএমপির কাফরুল থানায় এনামুল হক নামে এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন।বুধবার (৯ অক্টোবর) সকালে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।তিনি জানান, সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।...
শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন জয়
রাজনীতি, সর্বশেষ

শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন জয়

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তবে পাসপোর্ট বাতিল হওয়ার কারণে নির্ধারিত সময় পর শেখ হাসিনার ভারত থাকার সুযোগ নেই এমন খবর আগেই জানা গেছে। ফলে হঠাৎ গুঞ্জন শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী ভারত ছেড়ে আরব আমিরাতে চলে গেছেন। বেলারুশ চলে গেছেন এমন তথ্যও কেউ কেউ ফেসবুকে শেয়ার করছেন। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিশ্চিত করেছেন তার মা এখনো ভারতেই আছেন।সোমবার (৭ অক্টোবর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ কে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়।ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট অবসান ঘটে শেখ হাসিনার প্রায় সাড়ে ১৫ বছরের শাসনের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এরপর থেকে বাংলাদেশ...
গত সরকারের কর্মকর্তারা সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে : জয়নুল আবদিন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গত সরকারের কর্মকর্তারা সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে : জয়নুল আবদিন

|| নিউজ ডেস্ক ||বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে গত সরকারের কর্মকর্তারা সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রশাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।জয়নুল আবদিন ফারুক বলেন, এক-এগারো সরকারের ওপর ভর করে শেখ হাসিনা ক্ষমতায় এসে গুম-খুন চালিয়েছে। অবৈধ এমপিদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি। কালক্ষেপণ করলেই সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে।তিনি অভিযোগ করেন, এরই মধ্যে গার্মেন্ট শিল্প ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (বিজিএমইএ) ব্যবহার করে শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার ...
মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াত আমিরের
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াত আমিরের

|| নিউজ ডেস্ক ||দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জামিন না দিয়ে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর ঘটনাকে আশ্চর্যজনক উল্লেখ করেছেন তিনি।রবিবার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন জামায়াত আমির।মাহমুদুর রহমানকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্টডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ ড. মাহমুদুর রহমানের ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়।’‘আশ্চর্য! আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক।’...
গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভীসহ ৮ নেতা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভীসহ ৮ নেতা

|| নিউজ ডেস্ক ||এক যুগ পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ২০১২ সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো ও বিস্ফোরক ধারায় এই মামলা করা হয়।বুধবার (০২ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন মডেল থানার এই মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা।আইনজীবী আরও বলেন, বারবার সাক্ষ্য গ...
ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথেই ভারতে পালিয়েছেন কামাল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথেই ভারতে পালিয়েছেন কামাল

|| নিউজ ডেস্ক ||বহুল সমালোচিত আওয়ামী লীগ সরকারের দাপুটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ উচ্চপর্যায়ের অনেকের দেখা মিলছে না। তারা কোথায়? দেশে নাকি বিদেশে পালিয়ে গেছেন সেই প্রশ্ন যখন জনমনে তখন কলকাতার একটি পার্কে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজনকে।যার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে অর্ধশতাধিক মামলা।সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশ ছেড়ে পালালেন? এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, আমি গণমাধ্যমে খবর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই।শাহ আলম বলেন, এতোটুকু নিশ্চয়ত...
স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ওইদিন দুপুরে নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।র‌্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।...
স্বজনদের লড়াইয়ে বিএনপি সঙ্গে থাকবে: সালাহউদ্দিন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

স্বজনদের লড়াইয়ে বিএনপি সঙ্গে থাকবে: সালাহউদ্দিন

গুমের সঙ্গে জড়িতদের বিচারের লড়াইয়ে স্বজনদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের মূল কনফারেন্স রুমে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের চিত্র তুলে ধরে তোলা আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান ‘জান ও জবাব’ অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা হয়, একটি বিচারবর্হিভূত ঘটনা হয়, অবৈধ আটকাদেশের ঘটনা হয়… আমরা তাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা গুমের ঘটনার জন্য দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করুন। তাদের বিচারের সম্মুখীন করুন।'‘মায়ের ডাক’ এর উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘গুম: জান ও জবান’ শীর্ষক এই অনুষ্ঠান...
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
রাজনীতি, সর্বশেষ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কথা বলবেন।...