শনিবার, ফেব্রুয়ারি ২৮

রাজনীতি

মির্জাগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আলতাফ হোসেন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আলতাফ হোসেন

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ১নং মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ীতে খলিল আকন, গফফার আকন ও রুস্তম আকন-এর পুড়ে যাওয়া তিনটি ঘর শুক্রবার জুম্মাবাদ পরিদর্শন করেন সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী । এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ ও জনগণের দল। যেকোনো দুর্যোগ দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করাই আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। এ সময় উপস্থিত ছিলেন মাধুখালী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব শাহিন চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, মনির হোসেন খন্দকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনজু ব...
হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ইসলামী ঐক্য আন্দোলন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।থানা শাখার আহবায়ক জনাব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম উপদেষ্টা জনাব মোস্তফা আমিনুল হোসাইন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, "রমজান কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি মুমিনের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র। পবিত্র কুরআনের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ইনসাফ কায়েম করাই রোজার প্রকৃত দাবি"।তিনি আরও উল্লেখ করেন যে, র...
সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য মুখ: খুলনার আজিজা খানম এলিজা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য মুখ: খুলনার আজিজা খানম এলিজা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে সামনে রেখে খুলনায় নতুন করে আলোচনায় এসেছে আজিজা খানম এলিজার নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক ভূমিকা এবং পেশাগত পরিচয়ের সমন্বয়ে তিনি মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।ছাত্ররাজনীতি দিয়ে তার পথচলা শুরু। ১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় হামলার শিকার হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।বর্তমানে তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। পাশাপাশি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন। এর আগে মহিলা দলের সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির মহিলা সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব...
শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে শাহজাহানপুর থানাধীন হলি আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বক্তব্যে তিনি বলেন, রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের একটি মহান মাস। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।হলি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।এছাড়াও স্কুলের শিক্ষকমণ্ডলী ও ওলামায়ে কেরামগণ আলোচনা সভায় অংশগ্...
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন রেজাউল করিম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন রেজাউল করিম

|| নিজস্ব প্রতিবেদক ||বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয় থেকে তার নাম চূড়ান্ত করা হয়।পরে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জয়ের আশাবাদ ব্যক্ত করেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।তারেক রহমানের ছেড়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্...
পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আমীর মাওলানা আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। ইসলামের আদর্শ ও রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই প্রকৃত মুক্তি সম্ভব। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া জাতির মুক্তি নেই—মরহুম মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর এই কালজয়ী উদ্ধৃতি স্মরণ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম আইয়ুবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ...
নাগেশ্বরীতে পরিচ্ছন্নতার উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ এর এমপি আনোয়ারু ইসলাম‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পরিচ্ছন্নতার উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ এর এমপি আনোয়ারু ইসলাম‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম।‎‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় নাগেশ্বরী পৌর গেট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা মকবুল হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আফজাল হোসেন সরকার প্রমুখ।‎‎এছাড়াও উপজেলা জামায়াতের কর্মীবৃন্দ ও পৌর পরিচ্ছন্ন কর্মীবৃন্দ মাননীয় এমপি মহদয়ের সাথে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।‎‎অভিযান পরিচালনাকালে প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, এটা শুধুমাত্র আমাদের ফটোসেশান নয়, যার যার অবস...
বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও তার সহযোগী মো. সানি (২২)।পুলিশ জানায়, উপজেলার গাভা এলাকায় একটি পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। বুধবার রাতে ওই ব্রিজের চারটি লোহার রেলপাটি, ডিজেল ইঞ্জিন ও অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম একটি ট্রলারে করে পাচার করছিল একদল চোর। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা নদীর মোহনায় ওত পেতে থাকেন। ট্রলারটি সেখানে পৌঁছাল...
প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত কাশাদাহ সেচ প্রকল্প উদ্বোধন করলেন এমপি জিন্নাহ কবির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত কাশাদাহ সেচ প্রকল্প উদ্বোধন করলেন এমপি জিন্নাহ কবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট আনুলিয়ায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতি বিজড়িত কাশাদাহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতাধীন সেচ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির আনুষ্ঠানিকভাবে পাম্প চালু করে সেচ কার্যক্রমের সূচনা করেন।সমিতির সভাপতি মো. শফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার, সহকারী ভূমি কমিশনার জান্নাতুল নাঈম, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমবায় নেতৃবৃন্দ, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল...
উত্তরায় ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিলে মুমিনদের আত্মশুদ্ধির আহ্বান
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

উত্তরায় ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিলে মুমিনদের আত্মশুদ্ধির আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||"মুমিন জীবনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল আয়োজন করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মহানগরীর অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, “রমজান কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি মুমিনের জীবনে আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। বর্তমান সময়ে সমাজে যে নৈতিক অবক্ষয় ও অরাজকতা চলছে, তা থেকে মুক্তি পেতে রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও...