৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঢাকাসহ ১৩ জেলায়
ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি।সোমবার (৪ মার্চ) দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ...

