রবিবার বৃষ্টি হতে পারে দুই বিভাগে: আবহাওয়া অধিদপ্তর
রবিবার দেশে উত্তরাঞ্চলের দুই বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মধ্য ফাল্গুনেও এখনো দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে। শনিবার ফাল্গুনের ১৮ তারিখ। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে।শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। একদিন আগে যা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে।সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড...

