শনিবার, মে ৩০

আবহাওয়া ও পরিবেশ

সিরাজগঞ্জের রতন গান্ধী ইউনিয়নে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের রতন গান্ধী ইউনিয়নে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর উপজেলার রতন গান্ধী ইউনিয়নের কয়েকটি গ্রামে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর একটার দিকে হঠাৎ করেই এই প্রচণ্ড ঝড় হয়।অসময়ের এই ঝড়ে বাড়িঘরসহ গাছপালা ভেঙে যায় এবং কৃষকের কয়েকশো টিনের ঘর ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর একটার দিকে হঠাৎ করেই মানুষ না বোঝার আগেই প্রচণ্ড বেগে এই ঝড় উঠে আসে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে ক্ষয়ক্ষতি করে চলে যায়। অনেকেই ঘর বাড়ি ভেঙে যাওয়ার কারণে খোলা আকাশের নিচে মানবতার জীবন-যাপন করছে। ভুক্তভোগীরা দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।...
মাদ্রাসার গেটেই ময়লার ভাগাড়—প্রশাসনের চোখে কি এসব পড়ে না?
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদ্রাসার গেটেই ময়লার ভাগাড়—প্রশাসনের চোখে কি এসব পড়ে না?

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার পূর্ব পাশে, কাশগরী হলের প্রবেশপথের ঠিক সামনের রাস্তায় প্রতিদিন জমা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। এতে গোটা মাদ্রাসা ক্যাম্পাস ও দুইটি আবাসিক হলে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে থাকলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের আশপাশের আবাসিক ভবনগুলোর ময়লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এনে এই নির্দিষ্ট জায়গায় জমা করছেন। অথচ দেয়ালে স্পষ্ট করে লেখা রয়েছে, “এখানে ময়লা ফেলা নিষেধ।” তা সত্ত্বেও পুরো বকশিবাজার এলাকার ময়লা এখানে এনে ফেলা হচ্ছে নিয়মিত।শিক্ষার্থীরা একাধিকবার পরিচ্ছন্নতা কর্মীদের ময়লা না ফেলতে অনুরোধ করেছেন, কিন্তু তাদের কথা আমলে নেওয়া হয়নি। কেন ঢাকা আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের রাস্তায় ময়লা ফেলা হচ্ছে জানতে চাইলে পরিচ্ছন্নতা কর্মীদের এক...
ফেনীতে টানা বর্ষণে ভয়াবহ বন্যা; ৩২ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ফেনীতে টানা বর্ষণে ভয়াবহ বন্যা; ৩২ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||টানা বর্ষণ ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে ফুলগাজীর ৯৯টি ও পরশুরামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত করে সেখানে আশ্রয়কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার (৯ জুলাই) সকাল থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী-পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোয় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যাদুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।জানা গেছে, ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ...
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলাগাছে ভেলা, কোথাও আবার কক্সশিটে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকেপড়া লোকজন। এতে সুপেয় পানি, রান্না ও স্যানিটেশন সমস্যায় পড়েছেন হাজারও পরিবার।সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরায় মোট ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় হয়েছে ১০২ মিলিমিটার। অতিবৃষ্টির কারণে পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।সরেজমিনে জানা গেছে, কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের।ইটা...
নেপালের জলবায়ু ক্যাম্পে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহিম
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নেপালের জলবায়ু ক্যাম্পে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহিম

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||নেপালের কাঠমাণ্ডু ও সিন্দুপালচওক জেলার গ্রামীণ এলাকায় আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষ, সচেতন ও নেতৃত্বদানকারী তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক ক্যাম্প চলবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত।৬০ জন আন্তর্জাতিক ও স্থানীয় তরুণ-তরুণী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এবং ভুটান থেকে প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন মাহতাব উদ্দিন মাহিম।মাহিম উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বকশীবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।আন্তর্জাতিক ক্যাম্পটি আয়োজন করছে Mission Green Bangladesh এবং Youth for Climate Action Nepal (YCA Nepal)—একটি সুপরিচিত নেপালি যুব সংগঠন, যারা দক্ষ...
‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ প্রকল্পের সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ প্রকল্পের সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীর বাস্তুহারা ও রূপসা চরে বসবাসরত নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানি অনুপ্রবেশের কারণে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে শহরে চলে আসছে। এই অভিবাসীদের অনেকেই বিভিন্ন বস্তিতে বসতি স্থাপন করছে, যেখানে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি...
দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

|| নিউজ ডেস্ক ||দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঝড়ের আশঙ্কা রয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।যে সাতটি অঞ্চলে ঝড় হতে পারে সেগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।এদিকে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় অধিদফতর। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।...
খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তরের আলোচনা সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তরের আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, অতিমাত্রায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের কারণে সুন্দরবনের অনন্য প্রাকৃতিক সম্পদ ধ্বংসের মুখোমুখি পৌঁছেছে। সুন্দরবন অঞ্চলে প্লাস্টিক দূষণ বন্ধে এখুনি পদক্ষেপ গ্রহণ করা জরুরী। সরকারি ও বেসরকারি উদ্যোগকে সম্মিলিতভাবে কাজ না করলে প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করা সম্ভব হবে না। মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।সোমবার (৩০ জুন) সকালে জার্মান সরকার ও হেলভেটাস জার্মান-এর সহায়তায় রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে “প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপান্তর-এর ...
ময়ূর নদের পলিমাটি অপসারণ কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ময়ূর নদের পলিমাটি অপসারণ কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে মহানগরীর দক্ষিণ সীমানায় আলুতলা দশগেট এলাকায় ময়ূর (হাতিয়া) নদের নাব্যতা বৃদ্ধিতে পলিমাটি অপসারণ কাজ সরেজমিন পরিদর্শন করেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কেসিসি’র নিজস্ব উদ্যোগে ওয়াটার মাস্টার ও ভাসমান এক্সেভেটরের মাধ্যমে এ পলিমাটি অপসারণ কাজ শুরু করা হয়েছে।পরিদর্শনকালে সাংবাদিক ও উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে নগরীতে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য কেসিসি সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ ড্রেনসমূহ পরিস্কার রাখার পাশাপাশি পানি প্রবাহের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। রূপসা (কাজিবাছা) নদী ও ময়ূর নদের সংযোগস্থলে নাব্যতা হ্রাস পাওয়ায় ভাটার সময় পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিল। ...
ঢাকা আলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজের আহ্বানে অধ্যক্ষ ও বিপ্লবী ছাত্র পরিষদ
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজের আহ্বানে অধ্যক্ষ ও বিপ্লবী ছাত্র পরিষদ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং সবুজায়নের বার্তা নিয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা প্রাঙ্গণে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৯ জুন) মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হকের নির্দেশক্রমে বিপ্লবী ছাত্র পরিষদের সক্রিয় বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।এবারের বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদ্রাসার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হক ছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আশরাফুল কবির এবং হল প্রভোস্ট এসিস্ট্যান্ট প্রফেসর মাসুম বিল্লাহ। তাঁদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ জুগিয়েছে। এছাড়াও, কর্মসূচিতে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীগণ এবং সাধারণ ছাত্ররা বিপুল সংখ্যায় অংশ নেন, যা পরিবেশ সচেতনতায় তাদের দায়বদ্ধতা প...