বগুড়ায় ছিনতাইয়ের ঘটনায় বার্মিজ চাকুসহ ‘দস্যু’ আকাশ গ্রেফতার
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ছিনতাইয়ের সময় অস্ত্রসহ আকাশ সরকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও দস্যুতাসহ অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে।গত ৮ জুন রাত আনুমানিক ১০টায় জামিলনগর এলাকার রাকিব (২০) ও তার বন্ধু লিটন সাতমাথা থেকে একটি অটোরিকশায় করে মালগ্রাম চাপড়পাড়ায় রওনা হন। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় রিকশা চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়। তখনই এক যুবক হঠাৎ সামনে এসে বার্মিজ সুইচ গিয়ার চাকু দিয়ে ভয় দেখিয়ে রাকিবের কাছ থেকে একটি পুরাতন সিলভার রঙের Oppo স্মার্টফোন ছিনিয়ে নেয়।স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী রাকিব শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ৯ জুন ২০২৫, ধারা ৩৯২ (দস্যুতা...










