সোমবার, জুন ২২

অপরাধ, আইন ও আদালত

ঢাকা আলিয়ায় ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আজ এক চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত ঘটে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান কামিল (মাস্টার্স) পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসানকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে মারধর করে এবং অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। অভিযুক্ত মেহেদী হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আওতাধীন চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।জানা যায়, মেহেদী হাসান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার হাদীস বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। চলতি কামিল পরীক্ষার শুরুর দিন ৩ মার্চ থেকে এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তিনি পরীক্ষা দিয়ে আসছিলেন। তবে আজ, শরিবার (১৭ মে) পরীক্ষার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মাদ্রাসা চত্বরেই আটক করে। এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্য...
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস

|| নিউজ ডেস্ক ||মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুরকে ফাঁসিসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বোনের শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরকে আদালত বেকসুর খালাস দিয়েছে। সকাল সাড়ে ৯টায় মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় দেন।এ বিষয়ে সরকারি কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। কারণ হিটু শেখের ফাঁসি ঠিক আছে, কিন্তু অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগুলো প্রমাণিত হলেও তারা খালাস পেয়েছেন—এটা আমরা উচ্চ আদালতে আপিল করব।’ আলোচিত এ মামলার রায় দিতে আদালত চত্বরে সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মা...
ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্রাম আদালত বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার বড়ভিটা, ভাঙ্গামোড় ও শিমুলবাড়ী ইউনিয়নের ৩৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এতে অংশগ্রহণ করেন।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ।প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদ...
বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি) উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেলোয়ার হোসেন ফারুকের ছেলে বলে জানা গেছে।মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্রে টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাতসহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন হোসেন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ত...
ছেলের দায়ের আঘাতে হাত কাটলো মায়ের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছেলের দায়ের আঘাতে হাত কাটলো মায়ের

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় আপন ছেলের দা'য়ের কোপে মোহছেনা বেগম (৬৮) নামের আপন মায়ের হাতের তালু কেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) বিকেলে আহত বৃদ্ধার নিজ গৃহে এই ঘটনা ঘটে।আহত মোহছেনা বেগম উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রশিদার ঘোনা এলাকার আব্দুল মান্নানের বাড়ীর মৃত আমীন শরীফের স্ত্রী ও ঘাতক পাষন্ড পুত্র আব্দুল করিমের মা।এ ঘটনায় বৃদ্ধা মোহছেনা বেগম বাদী হয়ে তার দুই পুত্র ও পুত্রবধূসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি বলেন, তাদের পৈতৃক ঘরভিঠার ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মাঝে ঝামেলা চলে আসছিল, এরই রেশ ধরে গতকাল বিকেলে আমার অন্য পুত্রদের চলাচলের পথ বন্ধ করে দেয়, আমি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ করে, বেধড়ক মারধরসহ এক পর্যায়ে আমার মাথা লক্ষ্য করে দা'য়ের কোপ দেয়...
পানছড়িতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুইজন আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুইজন আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুইজন নেতাকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে নয়টায় এসআই (নিঃ) দীপক সাহা ও এএসআই (নিঃ) মোঃ হানিফ মিয়া চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুটি পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারি মোঃ এমরান হোসেন (৪৮) পিতা মৃতঃ আব্দুর রব ও উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী পিসি (৬১) পিতা- মৃত আরফান আলী'কে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন জানান, আটককৃতদের বিধি মোতাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়াছে।উল্লেখ্য, উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারি মোঃ এমরান হোসেন ২০১২ সালে দল থেকে বহিস্কার হয়েছেন মর্মে জানা যায়।...
বগুড়ায় দর্শনার্থী থেকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দর্শনার্থী থেকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘুরতে এসে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলো শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) ও মুন্টু মিয়ার ছোট ছেলে সিয়াম আহম্মেদ (২৩)।পুলিশ জানায়, বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া এলাকার একটি দর্শনীয় স্থানে মঙ্গলবার বিকেলে ওই দুজন দর্শনার্থীদের কাছ থেকে তিনটি স্মার্টফোনসহ নগদ অর্থ ছিনতাই করে। ওই সময় ভুক্তভোগীদের মারধরও করা হয়। পরে ভুক্তভোগীরা শাজাহানপুর থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানান৷এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়...
অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম

৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু কৃষিজমি ও জনস্বাস্থ্যে ভয়াবহ প্রভাব|| জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ||কুড়িগ্রামে ৭৬টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বছরজুড়ে চালু রয়েছে। প্রশাসনের একাধিক অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ সত্ত্বেও এসব ভাটার কার্যক্রম থেমে নেই। ফলে একদিকে যেমন ফসলি জমি হারাচ্ছে উর্বরতা, তেমনি ধ্বংস হচ্ছে জলজ প্রাণী ও বাস্তুতন্ত্র।জেলার ১০৮টি ইটভাটার মধ্যে ৭৬টিরই নেই পরিবেশগত ছাড়পত্র। অভিযোগ রয়েছে, এসব ভাটার অনেকগুলোই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতির কাছাকাছি, যা সরাসরি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে তিন বছর আগে গড়ে ওঠা ‘মেসার্স এম আর বি ইকো ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর একাধিকবার অভিযান চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় অবকাঠামো, আদায় করা হয় ৩ লাখ ৫০ হাজার ও পরে ৫ লাখ টাকা জরিমানা। চলতি বছরও আবার ...
নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

|| নিউজ ডেস্ক ||রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১ জুন রায় ঘোষণা করবেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন।...
জামায়াতের নিবন্ধন বিষয়ে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

জামায়াতের নিবন্ধন বিষয়ে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

|| নিউজ ডেস্ক ||রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরতের আবেদনসংক্রান্ত আপিলের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।শুনানি শুরুর পর আদালত বুধবার (১৪ মে) পর্যন্ত মামলাটি মুলতবি রাখার আদেশ দেন। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট মামলার রায়ে হাইকোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দলটিকে অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইস...