খুলনায় সাংবাদিক ওয়াহিদ উজ জামান বুলুর মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা?
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার সিনিয়র সাংবাদিক ওয়াহিদ উজ জামান বুলুর মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। পুলিশ বলছে, তিনি রূপসা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।গত সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে বুলুর মরদেহ খুলনা প্রেসক্লাবে আনা হয়। পরে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।পরিবার, পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, শনিবার রাতে ঢাকায় থাকা ছোট ভাই আনিসুজ্জামান দুলুর সঙ্গে শেষবার কথা হয় বুলুর। তিনি তখন বলেন, ভালো আছেন। রবিবার সকালে বাগমারা আদর্শপল্লিতে শ্যালকের বাড়িতে নাস্তা করে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ছিলেন সাংবাদিক বুলু। প্রথম স্ত্রী ১১ মে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি। এরপর বুলু ডুমুরিয়ার...










