পানছড়িতে শারদীয় দুর্গোৎসব : লোগাং বিজিবি জোনের মতবিনিময় ও অনুদান প্রদান
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে লোগাং জোন ৩ বিজিবি'র ব্যবস্থাপনায় পানছড়ির পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে জোন সদরে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে পানছড়ির ১০টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সমস্যা সম্পর্কে আলোচনা করেন।এ সময় উপস্থিত প্রতিনিধিগণ পাহাড়ের দুর্গম এলাকায় পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব বলে তুলে ধরেন। এছাড়া স্থানীয় বিভিন্ন বিষয়াদি ও সমস্যা উপস্থাপন করেন। জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দূর্গ...










