ভোট সামনে রেখে পদ্মায় বিজিবির বিশেষ মহড়া; স্পিডবোট টহল ও চরাঞ্চলে ক্যাম্প
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পদ্মা নদীতে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবির সদস্যরা টহল, নজরদারি এবং কৌশলগত অনুশীলনে অংশ নেন। নদীপথে যেকোনো ধরনের নাশকতা, অপতৎপরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং অভিযান পরিচালনার কৌশল মহড়ার মাধ্যমে অনুশীলন করা হয়।বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। বিশেষ করে পদ্মা নদীর চরাঞ্চল ও ন...










