Sunday, August 9

অপরাধ, আইন ও আদালত

খুলনার তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার তেরখাদা উপজেলায় বিকাশের জেলা সেলস অফিসার (ডিএসও) রাতুলকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রাতুলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, আহত রাতুল তেরখাদা উপজেলায় ডিএসও হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিকাশের টাকা সংগ্রহ করে খুলনার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।তিনি আরও বলেন, ঠিক কত পরিমাণ টাকা ছিনতাই হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে প...
মানিকগঞ্জে দুর্ধর্ষ চুরি; চোরচক্র ধরতে মাঠে নেমেছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুর্ধর্ষ চুরি; চোরচক্র ধরতে মাঠে নেমেছে পুলিশ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ মার্কেটের পিকাবো মোবাইলের দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত সময়ে এই ঘটনা ঘটে।সিসিটিভির ফুটেজে দেখা যায়, দলের ৩ জনকে দোকানে ঢুকিয়ে বাহিরে তালা দেয়। ৪০ মিনিট পর তালা খুলে দিলে পাঁচটি ব্যাগভর্তি মোবাইল নিয়ে দোকান থেকে বের হয়ে যায়।এ বিষয়ে সদর থানার ওসি, এস এম আমান উল্লা বলেন, শহরে চুরির ঘটনা ঘটেছে। আমরা আসামীদেরকে দ্রুত ধরার জন্য মাঠে টিম নামিয়ে দিয়েছি। দ্রুত গ্রেপ্তার হবে আশা করছি।...
বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক জামালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক জামালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক

|| নিজস্ব প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া থানা জামে মসজিদের ইমাম ও এম এ. লতিফ বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. জামাল হোসেনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, পরীক্ষায় অনিয়ম এবং নৈতিক আচরণবিরোধী কাজের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে।স্থানীয়রা জানান, আগের সরকার আমলে প্রভাব খাটিয়ে তিনি নিজের বাড়িতে সরকারি গভীর নলকূপ বসান। এছাড়া মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানোর জন্য পাওয়া সরকারি টাকার একটি অংশ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে।তদন্তে আরও জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষায় তিনি নিজেই কিছু খাতায় উত্তর লিখে নম্বর দিয়েছেন এবং তার কোচিংয়ের শিক্ষার্থীরাও এ কাজে জড়িত ছিলেন।তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ বিধি ১৯৭৯ এবং পাবলিক পরীক্ষা অধ্যাদেশ ১৯৮০ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।...
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্ট ছিল। তিনি আরও জানান, আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।...
খুলনায় অবৈধ স্থাপন অপসারণ অভিযান চালালো সিটি কর্পোরেশন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অবৈধ স্থাপন অপসারণ অভিযান চালালো সিটি কর্পোরেশন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুরস্থ ১২নং ওয়ার্ডের হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সংলগ্ন ড্রেন উন্নয়নের জন্য অবৈধ স্থাপন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্ন হয়।এ ব্যাপারে জানা গেছে, পূর্বে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপন অপসারণের জন্য অনুরোধ করা হলে অধিকাংশ মালিক স্বেচ্ছায় অপসারণ করেন। তবে যারা অপসারণ করেননি, তাদের অবৈধ স্থাপন কেসিসি-এর উদ্যোগে অপসারণ করা হয়েছে।অভিযানকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপাথে ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খানকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিম...
ভুরুঙ্গামারীতে শত্রুতার জেরে ১২০০ কলাগাছ কেটে নষ্ট!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে শত্রুতার জেরে ১২০০ কলাগাছ কেটে নষ্ট!

স্থানীয় কৃষকের ক্ষতি প্রায় পাঁচ লাখ টাকা|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক কৃষকের প্রায় ১২০০ কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামে।ক্ষতিগ্রস্ত কৃষক বুধবার (২৯ অক্টোবর) ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় হাতেম আলীর পরিবারের লিজ নেওয়া জমিতে লাগানো ওই কলাগাছগুলো মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত কেটে ফেলে।স্থানীয়রা জানান, শত্রুতার জেরে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফসলের ক্ষতি সাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।গ্রামের বাসিন্দা মনসের আলী বলেন, “এ ঘটনায় কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এমন কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল...
সিংগাইরে হাফেজ ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে হাফেজ ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

|| সেলিম মোল্লা | জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের হাফেজ ওবায়দুল্লাহ (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বাস্তা-মধ্য ধল্লা সড়কের মোশারফ ডাক্তার বাড়ির সামনে থেকে ভিকটিমকে উঠিয়ে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ব্যবসার কাজে সাভারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওবায়দুল্লাহ। পথিমধ্যে আব্দুল আজিজের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল একটি হাইচ মাইক্রোবাসে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের সময় তার কাছে প্রায় দুই লাখ টাকা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।অভিযুক্ত আব্দুল আজিজ (৫০) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রহিতপুর গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে।অভিযোগ রয়েছে, অপহরণের পর আজিজ ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে সাত লাখ টাকা ও স্বর্ণালংকার মুক্তিপণ হিসেবে দাবি করে...
খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার রূপসা থানা এলাকায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আমদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ লিয়াকত শেখ (৫৫)।পুলিশ জানায়, ভিকটিম রূপসা থানার একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী, বয়স মাত্র ৮ বছর। প্রতিদিন মাদ্রাসায় যাতায়াতের সময় সে লিয়াকত শেখের বাড়ির উঠানের পথ ব্যবহার করত। গত ২৭ অক্টোবর দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে উঠানে পৌঁছালে লিয়াকত শেখ তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে রূপসা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লিয়াকত শেখকে গ্রেপ্তার করে।এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী রূপসা থানায় একটি মা...
একাধিক বিস্ফোরক মামলার আসামী বক্কর এখনো অধরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

একাধিক বিস্ফোরক মামলার আসামী বক্কর এখনো অধরা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছাত্র জনতার উপর হামলায় দায়ের করা মামলার আসামী অধিকাংশ আটক হলেও অদৃশ্য কারণে গ্রেপ্তার হচ্ছে না আবু বক্কর ছিদ্দিক নামক এক জনপ্রতিনিধি।অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিক বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্সি পাড়ার বাসিন্দা মোহাম্মদ গনির পুত্র ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।সে লোহাগাড়া থানায় ছাত্র জনতার উপর হামলা, ভাংচুর ও বিস্ফোরক আইনে ২ টি মামলার এজাহার নামীয় আসামী।এ ছাড়াও তার বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে, অভিযোগ রয়েছে সে তৎকালীন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত জিয়াউল হক চৌধুরী বাবুলের ক্যাডার বাহিনীর সদস্য হওয়ার সুবাদে স্থানীয় ইউপি সদস্য পদটি ভাগিয়ে নেন।অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে তার কাছে আসা বিচার প্রার্থীদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ট...
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুম্মান (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।আহত জুম্মান সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ পল্লীর বাসিন্দা সুমনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “রাত ৮টার কিছু আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খুলনা মেডিকেল কলেজের সামনে ওষুধ কিনতে গেলে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে জুম্মানের ডান পায়ের ঊরুতে গুরুতর জখম হয়।”তিনি আরও জানান, “ঘটনার পর স্থানীয়রা আহত জুম্মানকে উদ্ধার করে হাসপাতালে...