শুক্রবার, মার্চ ২০

অপরাধ, আইন ও আদালত

নওগাঁয় ব্যবসায়ীর ওপর হামলা; সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় ব্যবসায়ীর ওপর হামলা; সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মান্দায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার (৪৫)। তিনি গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। আহত অবস্থায় তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে ‘সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেন করা হয়। প্রতিদিনের মতো গতকাল রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।মানিক বলেন, ‘ধানহাটির মোড়ে পৌঁছামাত্র পেছন দিক থেকে কয়েকজন ব্যক্তি রড...
যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ২

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||চাঞ্চল্যকর খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে জড়িত সন্ধেহে আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন: মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশার ওবায়দুলের ছেলে মোঃ আসিফ মোল্লা (৩২) এবং দৌলতপুরের কাজী রায়হান (৩০)।এ নিয়ে মাহবুব হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।তাদের একজনকে দৌলতপুর থানা পুলিশ সাতক্ষীরা জেলার তালা থেকে গ্রেফতার করে। অপরজন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা গ্রেপ্তার হন।গ্রেফতারের পর তাদেরকে পৃথক স্থানে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।আসিফ মোল্লা ও কাজী রায়হান নামের দু’জন কিলিং মিশনের সদস্য কিনা, সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিলিং মিশনের সদস্য না হলেও মাহবুব হত্যার ব্যাপারে গুরুত্বপূর্...
গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও হামলা যে এত বড় হবে সেই তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সেই তথ্য কী গোয়েন্দা সংস্থার কাছে ছিল না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।’এনসিপির নেতারা, আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন, সে বিষয়টা আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন- এমন প্রশ্নের ...
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুই নারীকে গলাকেটে খুন: অভিযুক্ত গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুই নারীকে গলাকেটে খুন: অভিযুক্ত গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ একই পরিবারের দুই নারীকে গলাকেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সৈকত হাসান শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।তিনি জানান, অভিযুক্ত সৈকত নিজেকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলো। তবপ পুলিশের চৌকস টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সৈকতকে নিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে।নিহতরা হলেন- ইসলামপুর হরিগ...
মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গত রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি। একাধিক টিম সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় রাতে রূপসার সেনের বাজারের ব্যবসায়ী আলমগীর কবির ও মুসা খানকে গ্রেপ্তার করে পুলিশ।চিকিৎসাধীন সুকান্ত কুমার মজুমদার জানান, রেজা নামের ব্যক্তি কয়েকদিন ধরে তার কাছে টাকা দাবি করছিল। অপহরণের পর প্রথমে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। অপহরণকারীরা তাকে বেদম মারপিট করলে তিনি ৩ লাখ ২০ হাজার টাকা দিতে সম্মত হন। এর মধ্যে বিকাশে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। পুলিশের তৎপরতা দেখে অপহৃতকে ফেলে পালিয়ে যায় অপহর...
সেনাবাহিনীর অভিযানে মানিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনাবাহিনীর অভিযানে মানিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় সেনা অভিযানে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভুদকা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।...
অপহরণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলনার খাদ্য পরিদর্শককে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অপহরণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলনার খাদ্য পরিদর্শককে উদ্ধার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||নদী পথে ট্রলার যোগে অস্ত্রের মুখে অপহরণ, পরিত্যক্ত ঘরে আটকে রেখে নির্মম মারধর এবং পাঁচ লাখ টাকার বেশি চাঁদার দাবি ,এমন এক ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন খুলনার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। গত রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি।অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পুলিশের একাধিক টিম সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শরীরে চোখে, পায়ে ও বিভিন্ন জায়গায় আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। বাঁ চোখ ফুলে আছে, পায়ের ওপর রয়েছে কালচে দাগ।ঘটনার বর্ণনায় সুশান্ত...
খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার ও ২ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার ও ২ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। ১৩ জুলাই ২০২৫ তারিখ রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে নৌকাযোগে সুশান্তকে অপহরণ করা হয়।এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে অপহরণকারীরা।আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের স...
উলিপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ। এর আগে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মেজর শাহারিয়ার আহাদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ম...
পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় বসতঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছি, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিত তারা, ঐ বিরোধের জের ধরেই মূলত প্রতিশোধ প্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।স্থানীয় কয়েজন প্রতিবেদককে জানায়, উভয় পরিবারের মাঝে জায়গা এবং চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছে এটা সত্য, তবে আগুন কে দিয়েছে আমরা জানি না, হঠাৎ রাত আনুমানিক ২ টার সময় মা...