Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

কুড়িগ্রামে বিএডিসির ৪ টন সার জব্দ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিএডিসির ৪ টন সার জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাচারের চেষ্টা চলাকালে ৪ হাজার কেজি (৪ মেট্রিক টন) ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় স্থানীয়রা নছিমনভর্তি সারটি আটকে দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও নছিমনটি থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বিএডিসি’র সার ডিলার হালিমা খাতুনের গোডাউন ‘মেসার্স রাদিয়া ট্রেডার্স’ (বীজ লাইসেন্স নং-১৫১২, সার লাইসেন্স নং-৪৭৯৫) থেকে গোপনে ওই সার অন্যত্র নেওয়া হচ্ছিল। মাস্টারমোড় বাজার এলাকার ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি থামায়। সার কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—এ বিষয়ে চালক সন্তোষজনক জবাব দিতে না পারায় স্থানীয়রা গাড়ি আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন।স্থানীয় কৃষক আজিজুল হক...
কুড়িগ্রামে ইটভাটায় ভ্রাম্যমান আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ইটভাটায় ভ্রাম্যমান আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মোঘলবাসার নালিয়ার দোলায় পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট উৎপাদনের উদ্দেশ্যে মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এস এস বি ব্রিকসকে ২০ হাজার টাকা এবং মেসার্স এম জে এইচ ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা ঘটনাস্থলেই আদায় করা হয়।অভিযান চলাকালে মেসার্স জি এ ব্রিকস–১ ও জি এ ব্রিকস–২-এর বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় প্রশাসন।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু। অভিয...
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি।নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না...
মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের একটি অংশ দগ্ধ হয়ে কালো হয়ে গেছে।রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. কামাল হোসেন।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- রাতের অন্ধকারে একটি কালো রঙের প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুজন ব্যক্তি আগে থেকে জড়ো করা গাড়ির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।ঘটনাস্থলের পাশে থাকা লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধাতব নির...
ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ পৃথক অভিযানে নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপ ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলতলা থানাধীন দামোদর এলাকায় রাস্তা চেকপোস্ট ডিউটির সময় ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপসহ মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)কে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিমখানা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সকাল ৭টা ৪৫ মিনিটে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোহাম্মদ নাঈম ওরফে ভুলু (৫০) এবং রুনা বেগম (৪৫)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সুযোগ বুঝে বিক্রির উদ্দেশ্যে ম...
তজুমদ্দিনে ডেকে নিয়ে রগ কেটে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ডেকে নিয়ে রগ কেটে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ

|| মীর সাইদুল হক মুরাদ | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিন উপজেলায় পরকীয়া প্রেম ও পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষেরহাওলা গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে। জীবিকা নির্বাহ করতেন অটোরিকশা চালিয়ে ও দিনমজুরের কাজ করে।সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নিহতের স্ত্রী রেখা বেগম জানান, তার স্বামী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। দুই মাস আগে চুরির অপবাদ দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরেন। রাতেই বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল লোক। রাতভর নির্যাতনের পর গুরুতর অবস্থায় বাড়ির নিকটস্থ একটি দোকানের সামনে ফেল...
ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ অভিযান পরিচালনা করেন।সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।...
খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১৬ মাসে চরমভাবে অবনতি ঘটেছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এলাকা দখল এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বে ছয়টি সন্ত্রাসী বাহিনী প্রতিদিনই খুনোখুনিতে জড়াচ্ছে। পুলিশ–র‌্যাবের দুর্বল অভিযানের সুযোগে এই গ্রুপগুলো এতটাই প্রভাব বিস্তার করেছে যে শহরবাসী কার্যত জিম্মি হয়ে পড়েছে।খুনের সাম্প্রতিক ঢেউঃমাত্র নভেম্বর মাসেই খুলনায় সংঘটিত হয়েছে সাতটি হত্যা। আদালত চত্বরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়ও খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটছে।১৬ নভেম্বর একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে। রাতে করিমনগরের বাসায় ঢুকে গুলি ও জবাই করে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধাকে। ২৭ নভেম্বর ছুরিকাঘাতে নিহত হন যুবক ইশান।সর্বশেষ গতকাল আদালত চত্বরে আরও দুটি খুনের ঘটনা ঘটলো।নিহতরা হল- খুলনার নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার ...
সিংগাইরে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে চান্দহর ইউনিয়নের চক পালপাড়া এলাকার খেজুরতলা মোড় থেকে এক কেজি গাঁজাসহ পারুল (৫২) কে আটক করা হয়।এর প্রায় এক ঘণ্টা পর, রাত ১১টার দিকে ঋষিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে বাছিয়া খাতুন (৪০) নামে আরেক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে. ও. এম তৌফিক আজম গণমাধ্যমকে জানান, "মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই নারীকে মোট দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়ে...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সন্তোষ্পুর ইউনিয়নের হাইল্যাটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন—আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমি নিয়ে নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিষয়টি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরে দুপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্র...