শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে অভিযোগের তদন্তকালে পুলিশে উপর হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অভিযোগের তদন্তকালে পুলিশে উপর হামলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অভিযোগের তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন—মানিকগঞ্জ সদর থানার সাব ইনস্পেক্টর কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তাঁর নিজ সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং দুই কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তাঁর পরিবার মিলে মারধর করে। আহত পুলিশ সদস্য মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নে...
পানছড়ি সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে ভারতে পাচারকালে অবৈধ পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।রবিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তে বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমান'র নেতৃত্বে এ পণ্য জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
সাজিদ হত্যার তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজিদ হত্যার তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের তদন্তে অবহেলা ও জড়িতদের আইনের আওতায় আনতে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহ ফরিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় তারা বলেন, সাজিদ হত্যাকান্ডের দুই মাস হলেও প্রশাসন এখনও তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তর করেনি। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে অতিদ্রুত মামলা সিআইডিকে দিয়ে সুষ্ঠু তদন্ত ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।জানা গেছে, গত ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে মামলার তদন্ত কার্যক্রম সিআইডিকে দেওয়...
খুলনায় নবনির্মিত জেলা কারাগার হস্তান্তরের পথে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নবনির্মিত জেলা কারাগার হস্তান্তরের পথে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||অবশেষে আলোর মুখ দেখতে চলেছে খুলনায় নবনির্মিত জেলা কারাগার। প্রায় ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে কারাগারটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হতে পারে। নতুন কারাগার পরিচালনার জন্য ৬০০ জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।১৯১২ সালে নির্মিত বর্তমান পুরোনো কারাগারটির ধারণক্ষমতা ৬৭৮ হলেও এখন বন্দি আছেন দেড় হাজারের বেশি। শতবর্ষী ওই জরাজীর্ণ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে ২০০৪ সালেই চিহ্নিত হয়েছিল। নতুন কারাগার চালু হলে সেখান থেকে বন্দি স্থানান্তর শুরু হবে।রূপসা বাইপাস সড়কের জয়বাংলা মোড়ের পাশে প্রায় ৩০ একর জমির ওপর নির্মিত নতুন কমপ্লেক্সে ৪ হাজার বন্দির ধারণক্ষমতা থাকলেও আপাতত ২ হাজার বন্দির জন্য অবকাঠামো প্রস্তুত। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দি, নারী, কিশোর ও শ্রেণিপ্রাপ্তদের জন্য পৃথক ব্যারাক রয়েছে। এছাড়া আছে ৫০ শয্যার হাসপাতাল, ক...
খুলনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||অস্ত্র ও গোলাবারুদসহ খুলনা মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে লবণচরা হাজী মালেক কবরস্থান সংলগ্ন তার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনী রাত ৩টার দিকে টুকুর বাড়িতে হানা দেয়। এ সময় তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, নয় রাউন্ড গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর টুকুকে থানায় আনা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।টুকু লবণচরা হাজী মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।...
নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎‎পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) বলাৎকারের পর শিশুটিকে হত্যা করে লাশ গোপন করার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখে। ঘটনার পর থেকে মমিনুল ইসলাম পলাতক রয়েছে।‎‎শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুরসালিন (৮)। তিনি স্থানীয় মশিউর রহমান মুছা ও মন্জু দম্পতির ছোট ছেলে।‎ঘটনার দিন শুক্রবার দুপুরে মুরসালিনের বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলছিল। এসময় মমিনুল শিশুটিকে একাধিকবার ডেকে নেয়। পরে কৌশলে নিজের ঘরে নিয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকার শেষে হত্যা করে লাশ লুকিয়ে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ...
ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম শিমুলবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ফুলবাড়ী থানা পুলিশের দক্ষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের নিয়মিত অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা...
মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিস আমিনুল হক নোমানী দুর্বৃত্তদের দ্বারা মর্মান্তিকভাবে শাহাদাতবরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।নেতৃদ্বয় বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ভাইকে হারিয়ে আমরা সকল ভাষা হারিয়ে ফেলেছি। আমরা হতভম্ব ও বিস্মিত। মুহাদ্দিস নোমানী ছিলেন যুব আলেমদের আইডল। একজন উদীয়মান দা'য়ী ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন তার স্ত্রী, পুত্র পরিজন, আত্মীয়-স্বজন, আন্দোলনের সহযোদ্ধা, সহকর্মীদের ধৈর্য ধারণ ...
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বেরিয়ে এলো নানা অনিয়মের তথ্য: মাছের ওজনে কমতি, নিম্নমানের চাল ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য সরকার নির্ধারিত একজনের বরাদ্দ ১৫১ গ্রাম মাছ থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৩৯ গ্রাম। পাশাপাশি নিম্নমানের চাল সরবরাহেরও প্রমাণ মেলে। এছাড়া বর্হিবিভাগের রোগীদের কাছ থেকে নির্ধারিত ৩ টাকার পরিবর্তে ৫ টাকা করে নেওয়া হচ্ছে। ডাক্তারদের ব্যবস্থাপত্রে উল্লেখিত ঔষধ সম্পূর্ণভাবে সরবরাহ করা হয় না এবং চিকিৎসকদের যথাসময়ে ফিঙ্গারপ্রিন্টে হাজিরার অনিয়মও ধরা পড়ে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা....
খুলনায় সাংবাদিক ওয়াহিদ উজ জামান বুলুর মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা?
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সাংবাদিক ওয়াহিদ উজ জামান বুলুর মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা?

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার সিনিয়র সাংবাদিক ওয়াহিদ উজ জামান বুলুর মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। পুলিশ বলছে, তিনি রূপসা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।গত সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে বুলুর মরদেহ খুলনা প্রেসক্লাবে আনা হয়। পরে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।পরিবার, পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, শনিবার রাতে ঢাকায় থাকা ছোট ভাই আনিসুজ্জামান দুলুর সঙ্গে শেষবার কথা হয় বুলুর। তিনি তখন বলেন, ভালো আছেন। রবিবার সকালে বাগমারা আদর্শপল্লিতে শ্যালকের বাড়িতে নাস্তা করে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ছিলেন সাংবাদিক বুলু। প্রথম স্ত্রী ১১ মে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি। এরপর বুলু ডুমুরিয়ার...