Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে একজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে একজন গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী মো. ইজাজুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নিস্তার আহমেদ।তিনি জানান, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে, যা পুরো নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার পরপরই র‍্যাব-৬ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে ...
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, উত্তেজনা ও ধস্তাধস্তি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, উত্তেজনা ও ধস্তাধস্তি

|| অপু দাস | জেলা প্রতিনিধি, রাজশাহী ||ভারতীয় আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে অগ্রসর হন।মিছিলটি সামনে এগোতে চাইলে পুলিশ আগে থেকেই বসানো ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি করে।ঘেরাও কর্ম...
হাজারীবাগের হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাজারীবাগের হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ।রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন।জান্নাত আরা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার মো. জাকির হোসেনের মেয়ে।‎বিষয় নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান। তিনি জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে ...
বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউপি সদস্য লাল মিয়া (৫০), ও উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায়...
মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবক হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবক হত্যার অভিযোগ

|| অপু দাস | জেলা প্রতিনিধি, রাজশাহী ||রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভেকু মেশিনের নিচে ফেলে জুবায়ের (২৫) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের একটি বিলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিজের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় পালশা গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল, মুনতাজ হাজির ছেলে রুহুল এবং রুবেলের নেতৃত্বে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ চলছিল। এ সময় কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি কাজে বাধা দেন। উত্তেজনার একপর্যায়ে অভিযুক্তরা ভেকু চালককে উদ্দেশ করে ‘ওদের পিষে দে’ বলে চিৎকার করেন বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে ভেকুর নিচে পড়ে গুরুতর আহত হন জুবায়ের।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর...
মানিকগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য আব্দুল সালাম (৪০), উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম (৪৬) এবং আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পার্থ চন্দ্র শীল (৩৫)।এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ ...
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।ঘটনার পরপরই বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয় এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ থেকে একাধিক বিকট শব্দ শোনা যায়।প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি অটোরিকশা থেকে ককটেল নিক...
সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদারকরণসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩ বিজিবি লোগাং জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।১৩ ডিসেম্বর শনিবার থেকে পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসাথে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সোমবার চেঙ্গী ইউনিয়নের চন্দ্র কারবারী পাড়া ও লোগাং ইউনিয়নের অংজ মগপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে নলকূপ স্থাপন, উযেয়া বৌদ্ধ বিহারের ছাউনির জন্য টিন প্রদান, লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।এসময় স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভায় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ব...
খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার কাছে সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গ্রীন বাংলা আবাসিকের পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ ...
নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের মধুরহাইল্লা (ধনিটারী) মহল্লার পতিত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ কমিশনারের ছোট ভাই আব্দুল হাকিমের দুই ফসলি জমিতে ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অমান্য করে মাটি কাটার বিরুদ্ধে স্থানীয়রা ইউএনওকে অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নাগেশ্বরী পৌর তহশিলদার রাজন সাহেব বিধি মোতাবেক ভেকু বন্ধ করেন। কিন্তু ভেকু মালিক দুলু মিয়া রাজনৈতিক ক্ষমতার দাপটে পুনরায় ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমি এবং বটতলা রুয়ারপাড় থেকে মধুরহাইল্লা এলজিইডির নতুন পাকা রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়রা বলছেন, ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবাধে ফসলী জমির মাটি কাটছেন।‎‎নাগেশ্বরী পৌরসভার প্রান্তিক চাষিরা ...