মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, উপজেলার গালা ইউনিয়নের মহাপুরা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লাভলু (২৫) ও কালই গ্রামের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ লাইছ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাপুরা মেহেদী হাসান লাভলুর বাড়ি থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক।এই বিষয়ে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং- ০৯/১২।...










