শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদী হতে ভাসমান এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেঙরোই গ্রামে নদীর উজান থেকে ভেসে আসা স্রোতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, সকালবেলা নদীতে মাছ ধরতে গিয়ে তারা প্রথমে ভাসমান লাশটির খোঁজ পান। পরে বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।ঘটনাস্থল পরিদর্শনে আসেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, অজ্ঞাত এই লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই, সিআইডি এবং র‌্যাবের যৌথ টিমকে ডাকা হয়েছে। তারা বিভিন্ন প্রমাণ সংগ্রহের মাধ্যম...
বিশেষ বিধান বাদ দিয়ে সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বিশেষ বিধান বাদ দিয়ে সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ

|| নিজস্ব প্রতিবেদক ||আইন বহির্ভূত “বিশেষ বিধান” বাদ দিয়ে সুসংগঠিত ও স্বচ্ছ সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মচারীরা। তাদের দাবি, খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য একটি বিতর্কিত “বিশেষ বিধান” রাখা হয়েছে, যা নিয়মিত কর্মচারীদের স্বার্থের পরিপন্থী এবং প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।২০১৩ সালে ডিএমটিসিএল গঠিত হলেও ১৩ বছর পরও এর কর্মচারীদের জন্য কোনো স্বতন্ত্র সার্ভিস রুল তৈরি হয়নি। সার্ভিস রুল না থাকায় কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ এবং হতাশা। ২০১৯ সালে একটি খসড়া সার্ভিস রুল তৈরি করা হলেও, প্রকল্পের জনবলের “অদৃশ্য চাপের” কারণে তা আলোর মুখ দেখেনি।কর্মচারীরা জানান, তারা এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ ন...
খুলনার ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় দেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় দেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর কারিকরপাড়া বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।ফুলতলা থানা পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় সাক্ষীদের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয় দুপুর ১২টা ৪০ মিনিটে।মসজিদের ভেতরে কে বা কারা অস্ত্রটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।...
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এর পরদিন ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান। এর প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলে। তবে থানা সূত্র ...
বামনায় গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বামনায় গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলায় অটোচালক মো. আজিজুল সিকদারকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বামনা উপজেলা গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি ডোবা থেকে নিহত আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিজুল সিকদার (২৫) উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। তিনি অটো রিকশা চালক ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাইফুল ইসলাম (৩৫) ও হৃদয় হাওলাদার (২২) নামের দুই যুবক তাকে অটোরিকশাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর মরদেহ ...
চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চারদিন ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী হাসিব বিল্লাহ’র বড় ভাই সাইফুজ্জামান কাউসার (৩০)। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাড়ি থেকে বের হওয়ার পর আর সন্ধান মেলেনি। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ এলাকায়। কাউসার এ কে এম সিদ্দিক এর ছেলে।এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরিভূক্তির আবেদন করেছে নিখোঁজের স্ত্রী শিমু। থানার জিডি নং: ৫৪০, ট্র্যাকিং নং: U3BKRU.। এছাড়াও তার কোনো সন্ধান পেলে 01768669291, 01571045597 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।জিডিতে উল্লেখ রয়েছে, সাইফুজ্জামানের শারিরিক গঠন শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার আগে হাফহাতা টিশার্ট ও প্যান্ট পরনে ছিল। নিখোঁজের সময় 01714652337 ও 01974752337 নম্বর সাথে ছিল।নিখোঁজের ভাই হাসিব বিল্লাহ জানান,...
পানছড়িতে অবৈধভাবে বন উজার বন্ধে ৩ বিজিবি’র নিয়মিত অভিযানে গোলকাঠ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধভাবে বন উজার বন্ধে ৩ বিজিবি’র নিয়মিত অভিযানে গোলকাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৮০ ঘনফুট কাঠ জব্দ করেন।বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবি'র নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।এলাকাবাসীরা জানায়, পাহাড়ে অবৈধভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি'র নিয়মিত অভিযান ও কাঠ জব্দ প্রসংশনীয় কাজ। বিজিবি'র পাশাপাশি বন বিভাগ সচেতন হলে আরো ভালো হতো।...
মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন : প্রিন্স কনস্ট্রাকশনকে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন : প্রিন্স কনস্ট্রাকশনকে ৫০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে যমুনা নদী থেকে অনুমোদিত সীমানা অতিক্রম করে বালু উত্তোলনের অভিযোগে প্রিন্স কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার রাহাতপুর বালু মহল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়ে।গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. শরিফুল ইসলাম চাঁন মিয়া (৪৫) বাল্কহেডের মাধ্যমে ইজারাকৃত এলাকা থেকে প্রায় ২ হাজার ফিট বাইরে গিয়ে বালু উত্তোলন করছিলেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও পরবর্তীতে জরিমানা আদায়ের মাধ্যমে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। শরিফুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার বাসিন্দা এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে প্রিন্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রিন্স মানিকগঞ্জ জেলা যুবদ...
দৌলতপুরে ছেলের ধারালো বটির আঘাতে বৃদ্ধা মা খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে ছেলের ধারালো বটির আঘাতে বৃদ্ধা মা খুন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নিজ সন্তানের বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন।জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। ...
সিংগাইরে যাত্রীসেজে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে যাত্রীসেজে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ ||মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বাইক রাইডার। যাত্রী সেজে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০:৪০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় কাইফ এগ্রো’র সামনে এ ঘটনা ঘটে।আহত বাইক রাইডার কামরুল হাসান (৩৪) পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।এ ঘটনায় সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কামরুল।ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তিনি মিরপুর-২ থেকে ৬০০ টাকা ভাড়ায় এক অজ্ঞাত যাত্রীকে সিংগাইরের ধল্লা ব্রিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে হেমায়েতপুর পদ্মার মোড়ে পৌঁছালে ওই যাত্রী তার এক সহযোগীকে বাইকে ওঠায়। কিছুক্ষণ পর ফোর্ডনগরে পৌঁছে যাত্রীর হে...