বেতাগীতে রাতের আধাঁরে গৃহস্থের গোয়াল ঘর থেকে সাতটি গরু চুরি
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে রাতের আধাঁরে এক বাড়ির দুই গোয়াল ঘর থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছোট ঝোপখালী গ্রামের প্যাদা বাড়ির বেল্লাল প্যাদা ও রহমান প্যাদার গরু চুরি হয়েছে। আনুমানিক রাত দুইটার পরে চোরের দল মোট ৭টি গরু চুরি করে নিয়ে যায়। যার মধ্যে বেল্লাল প্যাদার ৪টি ও রহমান প্যাদার ৩টি।বেল্লাল প্যাদা বলেন, আমি রাত একটায় বাহিরে বের হয়েছি তখনও গরু গোয়াল ঘরে ছিল।তারপর আমি বিছানায় ঘুমাতে গেছিলাম। কিন্তু রাত দুইটার পরে গরুর ঘরে একটা শব্দ শুনছি। আমি মনে করছি গরুতে বেড়ায় পা দিয়ে টাক দিছে। তারপর আবার ঘুমিয়ে পরছি। সকালে দেখি আমার গুরু একটাও নেই। এরপরেই তিনি শুনতে পান রহমান প্যাদা চিৎকার করে বলতেছে আমাদের গরুও নেই। বেল্লাল গভীর আহাজারি প্রকাশ করে বলে’ মুই কি কইরা সংসার চালামু, মোর’তো সব শেষ’।বেল...










