রবিবার, মার্চ ২২

অপরাধ, আইন ও আদালত

দক্ষ জনবলের সংকটে খুলনার নতুন কারাগারে স্থানান্তর প্রক্রিয়া ধীরগতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দক্ষ জনবলের সংকটে খুলনার নতুন কারাগারে স্থানান্তর প্রক্রিয়া ধীরগতি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দক্ষ জনবল ঘাটতির কারণে খুলনার নতুন জেলা কারাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। উদ্বোধনের পর ২২ দিনে সেখানে পুরোনো কারাগার থেকে মাত্র ১৪০ জন বন্দিকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৮০ জন কারারক্ষী দিয়ে নতুন কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, যা দক্ষ জনবল হিসেবে প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।খুলনা জেলা কারাগারের জেলার মো. মুনীর হুসাইন জানান, পুরোনো কারাগারে বর্তমানে ১ হাজার ৩৯ জন বন্দি রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা মাত্র ৬৭৮ জন। এদের মধ্যে ২৮০ জন সাজাপ্রাপ্ত এবং ৩৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। অতিরিক্ত বন্দির চাপ কমাতে ধাপে ধাপে তাদের নতুন কারাগারে নেওয়া হচ্ছে।এ পর্যন্ত ১ নভেম্বর ১০০ জন এবং ১৫ নভেম্বর আরও ৪০ জন কয়েদিকে নতুন কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার (২৩ নভেম্বর) পাইকগাছা ও কয়রা উপজেলার ৮০ জন বন্দিকে সেখানে...
খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার রফিক গাজীর ছেলে।স্থানীয়দের বরাতে জানা যায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপুর থেকেই নাইমকে আটকে রাখে একটি চক্র। রাতে তাকে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নিয়ে ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে কর্মকর্তা জানান।...
টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট —থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট —থানায় অভিযোগ

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় এক গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার–নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আফরোজা আক্তার (২৫) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি জানান, গত (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে একই এলাকার কয়েকজন ব্যক্তি— কানা রতন (৪০), বুলু (৩০), মোঃ দাউদ (৩০), হিচকা সোহেল (২৮), মোঃ রুবেল (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জন তার বাসায় এসে তার স্বামীকে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ তুলে বাড়ি-ঘর ভাঙচুর শুরু করে।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘরের প্রায় ৫ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এ সময় প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত কানা রতন তাকে মারধর করেন। পরে ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।আফরোজা আক্তার অভিযোগে জানান, অভিযুক্তদ...
খুলনার লবণচরায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, এলাকায় উত্তেজনা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার লবণচরায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, এলাকায় উত্তেজনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে লবণচরা থানাধীন মধ্য হরিনটানা এলাকার আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত রাজুকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ছয় রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় দিনের পর দিন অপরাধ প্রবণতা বাড়লেও তা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসা...
‘ভিত্তিহীন সংবাদে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে’—ভূরুঙ্গামারী থানার ওসি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‘ভিত্তিহীন সংবাদে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে’—ভূরুঙ্গামারী থানার ওসি

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদকে নিয়ে প্রচারিত ‘অপপ্রচার ও বিভ্রান্তিকর’ সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিতে মতবিনিময় সভার আয়োজন করেছে থানা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে থানার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওসি আল হেলাল মাহমুদ সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।ওসি আল হেলাল মাহমুদ বলেন, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) দীর্ঘদিন ধরে কখনো রাজনৈতিক পরিচয়, আবার কখনো সাংবাদিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা, মাদক ব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগে তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ছাত্রজনতার ওপর হামলা এ...
ইসলাম অবমাননার অভিযোগে দেশবরেণ্য বাউল শিল্পী আবুল সরকার জেল হাজতে
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ইসলাম অবমাননার অভিযোগে দেশবরেণ্য বাউল শিল্পী আবুল সরকার জেল হাজতে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইসলাম অবমাননার অভিযোগে দেশবরেণ্য বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ইসলাম অবমাননার অভিযোগে করা মামলায় দেশবরেণ্য এই বাউল শিল্পীকে জেল হাজতে পাঠানো হয়েছে।ঘিওর থানায় করা ওই মামলায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোঃ আব্দুল্লাহ বৃহস্পতিবার সকালে এই মামলা করেন বলে জানান ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কহিনুর ইসলাম। তিনি বলেন, 'বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ ক...
নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে রক্তাক্ত ছাত্রদল নেতা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে রক্তাক্ত ছাত্রদল নেতা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে সিয়াম মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। সে ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে সিয়াম বিগত আওয়ামী সরকারের আমলের মামলায় কোর্টে হাজিরা দিতে আসে। সে কোর্টের বিশ্রামগারের সামনে বসে চা খাচ্ছিলো। এসময় কয়েকজন যুবক পাশে থাকা এক ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিয়ামের মাথা ফেঁটে রক্ত ঝড়তে থাকে। তা...
অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের পূর্বেই ড্রেজার সরিয়ে নিল বালু খেকো নজরুল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের পূর্বেই ড্রেজার সরিয়ে নিল বালু খেকো নজরুল

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মাটিখেকো' হিসেবে পরিচিত থানাঘাট বাজার এলাকার পল্লী চিকিৎসক নজরুল ইসলাম প্রশাসনের নির্দেশনা অমান্য করে দিন-দুপুরে নদী থেকে বালু তুলছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলকুমার নদীর বিভিন্ন পয়েন্টে ড্রাম ট্রলি ও শ্রমিক ব্যবহার করে বালু উত্তোলন করে আসছেন। ইউএনও কার্যালয়ের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তাকে সতর্ক ও জরিমানা করলেও কয়েকদিন বিরতি দিয়ে তিনি আবারও অবৈধ বালু তোলাতে নেমেছেন। ফলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীরা জানান, নজরুলের দুই জামাই—একজন কর অফিস গোবিন্দগঞ্জে অফিস সহায়ক এবং আরেকজন বিমানবাহিনীর সদস্য—এই পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছে...
শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নস্থ বেজপাড়া বাজারে এক সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে এলাকাবাসি।বুধবার (১৯ নভেম্বর) বেজপাড়া বাজারের সারের ডিলার, মেসার্স মনির ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ মনির হোসেনের নিকট দুইজন সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে।পরবর্তীতে দোকানের মালিক কোন পত্রিকার সাংবাদিক ও পরিচয় পত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করায় স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে শিবালয় থানা পুলিশকে খবর দেয়।আটককৃতরা হলেন- আবু বকর সিদ্দিক (২২), পিতা: আবুল হোসেন, গ্রাম: বারাহিরচর, মানিকগঞ্জ সদর এবং শাহীন (৫০), পিতা: মৃত নুরুল হক, গ্রাম: জয়রা, মানিকগঞ্জ সদর।...
নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২!

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়ে নিশ্চিত করেন।আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬.২ (ছয় কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনাকা...