Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

দৌলতপুরে মা-সন্তানকে পিটিয়ে হত্যা: ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে মা-সন্তানকে পিটিয়ে হত্যা: ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গৃহবধূ ও তার ১৬ মাসের শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাচামারা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী ছালাম মিয়ার আপন ভাই ইউসুফ (৪০) পারিবারিক কলহের জেরে ছালামের স্ত্রী ও তার ১৬ মাসের অবুঝ সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় ইউসুফ তার ভাই ছালাম মিয়াকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েই ঘাতক ইউসুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের...
কুড়িগ্রামে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ৩ জনের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ৩ জনের মৃত্যু

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার পৌর এলাকা, বামনডাঙ্গা এবং ভিতরবন্দ ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত নিজের বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে যান। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে, বেলা ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন...
মানিকগঞ্জে হত্যা সন্দেহে মেম্বার আব্দুল আলিম গ্রেপ্তার, প্রতিবাদে থানায় ঘেরাও এলাকাবাসীর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হত্যা সন্দেহে মেম্বার আব্দুল আলিম গ্রেপ্তার, প্রতিবাদে থানায় ঘেরাও এলাকাবাসীর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।তার গ্রেপ্তারের খবরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে পুটাইল ইউনিয়নে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে একদল লোক মিলে ধারালো অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে হত্যা করে।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবেই আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গ্রেপ্তারের প্রতিবাদে পুটাইল ইউনিয়নের দুই শত মানুষ থানার সামনে অবস্থান নিয়ে তার মুক্তির দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আব্দুল আলিম নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে।এদিকে পুলিশ জ...
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশ-গ্রাহক সংঘর্ষ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশ-গ্রাহক সংঘর্ষ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (১ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে তারা আবারও ওই এলাকায় অবস্থান নেন।আজ সোমবার সকাল থেকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের দোসর। তাকে এই পদে বহাল রাখলে ব্যাংকে আবারও বড় ধরনের অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এই দাবি তুলে ধরে সকাল থেকেই তারা ব্যাংকের সামনে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ট...
রামিসা হত্যা মামলা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার চাঞ্চল্যকর মামলাটি আনুষ্ঠানিক বিচারিক ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।মামলার নির্ধারিত শুনানিতে অংশ নিতে আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় তাদের হাজতখানায় রাখা হয়েছে। আজই ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে শিশু রামিসা বাসা থেকে বের হলে আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে...
রামিসা হত্যা মামলা: ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে, আগামীকালই চার্জশিট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলা: ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে, আগামীকালই চার্জশিট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো সংগ্রহ করেছেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব ধরনের মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় এখন দ্রুততার সাথে মামলার অভিযোগপত্র বা চার্জশিট তৈরির কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবারই আদালতে এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হতে পারে।উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি আবাসিক বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘট...
মানিকগঞ্জে এআই দিয়ে নারীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে এআই দিয়ে নারীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: গ্রেফতার ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)মানিকগঞ্জে এক নারীকে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার বড়-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সেলিম মিয়া তার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় তার মোবাইল ফোন ব্যবহার করতেন। সেই ফোন থেকেই তার ছবি নিয়ে এআই ব্যবহার করে ব্ল্যাকমেইল করতো।...
ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী)স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহার করে একাধিক চেক ডিজঅনার মামলা দায়েরের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন রাজশাহীর বাঘা উপজেলার সাবেক দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাতেমা খাতুন লতা। একই সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লিখিত বক্তব্যে ফাতেমা খাতুন লতা বলেন, পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তার ভাজতি জামাই নুরুজ্জামানের কাছ থেকে বিভিন্ন সময়ে তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন। বিশেষ করে ২০২৩ সালের উপনির্বাচনের সময় নেওয়া সেই টাকা ভোট শেষে সুদ-আসলসহ পরিশোধ করা হয় বলে জানান তিনি।তার অভিযোগ, টাকা পরিশোধের পরও নুরুজ্জামানের কিছু অনৈ...
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে দীর্ঘদিন ধরে চাকুরি পাইয়ে দেওয়া ও বদলি বাণিজ্যের নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রাজধানীর একটি থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে উচ্চপর্যায়ের প্রভাবশালী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি, এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে আর কেউ ভুয়া পরিচয়ে মানুষের স্বপ্ন নিয়ে প্রতারণা করতে না পারে।...
মানিকগঞ্জে গরুর ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গরুর ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রাকচালকসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।...