সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও গায়েবানা জানাজা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও গায়েবানা জানাজা পড়েছে ছাত্র-জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমা নামাজ শেষে আয়োজিত এই বিক্ষোভ ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা ‘ফ্যাসিবাদের কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি’, ‘যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘লীগ ধর জেলে ভর’- দিল্লি না ঢাকা, এমন সব নানা স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন।এদিকে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে ৩৬ জুলাই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে...
খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং চলমান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা খুলনার বিপ্লবী ছাত্রজনতার আয়োজনে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়।মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। সেখানে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানী।বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না খুলনা, খুলনা, খুলনা’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’সহ নানা স্লোগান দেন।সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আ...
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে জুমার নামাজ পর বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে জুমার নামাজ পর বিক্ষোভ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে নগরীর জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশে পরিণত হয়। এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।একই দিন জুমার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও পৃথক কর্মসূচি পালিত হয়। রাকসু প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে...
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত সিংগাইর থানায় কর্মরত শরীফ হোসাইন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত সিংগাইর থানায় কর্মরত শরীফ হোসাইন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সিংগাইর থানায় কর্মরত এএসআই শরীফ হোসাইন। এ উপলক্ষে তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এএসআই শরীফ হোসাইনের হাতে এই সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঝহারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এএসআই শরীফ হোসাইন বলেন, “এই স্বীকৃতির পেছনে সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের অবদান রয়েছে। তাদের সহযোগিতা, ভালোবাসা ও সম্মিলিত কাজের ফলেই আজ এ অর্জন সম্ভব হয়েছে।”...
খুলনায় প্রকাশ্যে গুলি করে বাজার কমিটির সম্পাদককে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রকাশ্যে গুলি করে বাজার কমিটির সম্পাদককে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন সালুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে তিনি বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়দের বরাতে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন সন্ত্রাসী মিলনকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসকও গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।নিহত এমদাদুল হক মিলন সালুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে। তিনি শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে...
ভূরুঙ্গামারীতে একাধিক মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের আদালতে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে একাধিক মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের আদালতে প্রেরণ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন মামলায় তদন্তে প্রাপ্ত ও এজাহারনামীয় একাধিক আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৭ (তারিখ ২৩/১০/২০২৪) এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আনোয়ার আলী ওরফে আনার (৩৪), সভাপতি, ৫নং ওয়ার্ড যুবলীগ, আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদ। তিনি চর বারুইটারী গ্রামের বাসিন্দা।এছাড়া ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬ (তারিখ ২৫/০৫/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোঃ রোকনুজ্জামান ওরফে বাচ্চু (৪৩), আহ্বায়ক, মৎস্যজীবী লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা।থানার মামলা নং-০৮ (তারিখ ১৭/১২/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোঃ বাবু মিয়া (৪৪), আন্ধারীঝাড় (কাস্টম মোড়) এলাকার বাসিন্দা এবং মামলা নং-০৯ (তারিখ ১৮/১২/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোছাঃ ...
মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে ভুক্তভোগীরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে ভুক্তভোগীরা

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি কৃষক পরিবারের ওপর ধারাবাহিক হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারী বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী কৃষক মো. জয়নাল আবেদীন (৪৮), পিতা—মো. আইনাল হক, সাং—মাটিকাটা, থানা—মোহনপুর, জেলা—রাজশাহী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।অভিযোগে বলা হয়, গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত মো. রিফাত (১৯) জয়নাল আবেদীনের বাড়ির সামনে থাকা একটি বেল গাছ থেকে জোরপূর্বক বেল পাড়তে যান। এতে বাধা দিলে জয়নাল আবেদীনকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে মোছা. রজিনা (৩০) ও মো. রিফা...
খুলনায় আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে একজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে একজন গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী মো. ইজাজুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নিস্তার আহমেদ।তিনি জানান, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে, যা পুরো নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার পরপরই র‍্যাব-৬ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে ...
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, উত্তেজনা ও ধস্তাধস্তি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, উত্তেজনা ও ধস্তাধস্তি

|| অপু দাস | জেলা প্রতিনিধি, রাজশাহী ||ভারতীয় আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে অগ্রসর হন।মিছিলটি সামনে এগোতে চাইলে পুলিশ আগে থেকেই বসানো ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি করে।ঘেরাও কর্ম...
হাজারীবাগের হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাজারীবাগের হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ।রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন।জান্নাত আরা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার মো. জাকির হোসেনের মেয়ে।‎বিষয় নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান। তিনি জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে ...