ঝপঝপিয়া নদীতে নারীর মাথাবিহীন মরদেহ: প্রেমিক গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন এক নারীর মরদেহের ঘটনায় দীর্ঘদিনের চাঞ্চল্যের অবসান ঘটিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা। প্রায় ৪০ দিনের নিবিড় তদন্ত ও একাধিক জেলার সমন্বিত অভিযানের পর এ ঘটনার মূল অভিযুক্ত ও নিহত নারীর কথিত প্রেমিক মোঃ লালন গাজীকে গ্রেফতার করেছে পিবিআই। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।পিবিআই সূত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন সাজিয়াড়া গ্রামের বাসিন্দা শামিম ফকির (৩০) তার মা সালেহা বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় একই গ্রামের লালন গাজীর বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই খুলনার এসআই (নিঃ) রেজোয়ান।তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, সালেহা বেগম দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধ...










