Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||অদ্য ১০ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি (মামলা নং ১/২/২৫) অনুযায়ী আজ তাঁকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ মো: রেজাউল করিম (রেজা) তাকে গ্রেফতারে বিষয় নিশ্চিত করেন ও জানান তাকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।...
বগুড়ায় জামায়াত কর্মী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় জামায়াত কর্মী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার শেরপুরে কাবিল উদ্দিন নামে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা বাজার এলাকা থেকে আটক করা হয়। আটক ওই স্বেচ্ছাসেবকদল নেতার নাম মো. গোলাম আজম (২৮)। তিনি কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি গ্রামের সহিদুল ইসলাম প্রামাণিকের ছেলে। পাশাপাশি একই ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক।এর আগে নিহতের বাবা শাহজাহান আলী বাদি হয়ে ১৩জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে কাবিল উদ্দিনকে (৩৯) মুঠোফোনে পার্শ্ববর্তী গাড়ীদহ...
চুনতিতে বন্য হরিণ জবাই করে মাংস ভাগাভাগি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চুনতিতে বন্য হরিণ জবাই করে মাংস ভাগাভাগি

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের হারবাং অভয়ারণ্য বিটের আওতাধীন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে একটি বন্য হরিণ শিকার ও জবাই করে মাংস ভাগবাটোয়ারার ঘটনা ঘটেছে।৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লালব্রীজের পশ্চিম পার্শ্বে হোসেন মিস্ত্রীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।হরিণটি ওই সময় পূর্ব বৃন্দাবনখীল অভয়ারন্যের গহীন পাহাড় থেকে বনদস্যুরা তাড়া করলে লোকালয়ে চলে আসে।জানা গেছে, স্থানীয় ফার্নিচার মিস্ত্রী মোঃ হোসেন কাঠের বাটাম দিয়ে ধাওয়া করলে হরিণটি দৌঁড়ে পার্শ্বের বিপ্লব শীল নামক এক ব্যক্তির সেলুনের দোকানে ঢুকে পড়ে। এসময় তারা সেলুনের সাঁটার টেনে দিয়ে হরিণটিকে ধরে ফেলে। এরপর দোকানের সামনে স্লুইস গেইটের পানির ড্রেনে নিয়ে গিয়ে হরিণটি জবাই করে দেন। পর প্বার্শবর্তী সনজিতের আমলকি গাছের নিচে চামড়া ছাটাই করার সময় স্থানীয়...
বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে নিতেশ গাঙ্গুলী নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বনানী পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত নিতেশ গাঙ্গুলী (৫০) জেলার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, নিতেশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ...
বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ভোরে সোনাতলার একটি চর থেকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাকৃতরা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মোঃ আমিনুল হকের ছেলে মোঃ নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মোঃ আলম প্রাংয়ের ছেলে মোঃ রাব্বি হোসেন (২০)।এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক।এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে চালক...
বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার গাবতলী উপজেলায় বালিবাহী ট্রাকের ধাক্কায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট পড়ে সাইকেলে করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পলাশ চন্দ্র সরকার (৪৫) কে ৮ এপ্রিল রোজ মঙ্গলবার রাত ১০ টায় গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাজেন্দ্র নাথ সরকার।পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নাগেশ্বরী থানায় দায়েরকৃত মামলা নং ১/২/২৫-এর ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা পলাশ চন্দ্র সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ৯ এপ্রিল (বুধবার) কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হবে।"...
রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকায় আট বন্ধু মিলে এই গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।ধর্ষণের শিকার দুই ছাত্রী রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকার বাসিন্দা।স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে বাঘাইকান্দী এলাকার কাইয়ুম (২১) ও মুন্না (২২) এর সাথে নৌকা যোগে ঘুরতে যায় দুই বান্ধবী। নৌকা দিয়ে ঘুরাঘুরি শেষে বেলা গড়িয়ে সন্ধ্যায় কৌশলে কাইয়ুম ও মুন্না নৌকা তীরে ভিড়ায় এবং তাদেরকে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরো ছয় বন্ধুকে ডেকে এনে সকলে মিলে ভয়ভীতি দেখিয়ে দুই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে...
তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।সোমবার তজুমদ্দিন থানায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শিশুটির পিতা জানান, পাশের ঘরের মৃত জনু মিয়ার ছেলে লম্পট ফরিদউদ্দিন (৪০) শিশুটিকে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আমি বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি, যার নং তজু-৪ তারিখ ০৭/০৪/২০২৫।তবে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রাহাত হোসেন জানান, প্রাথমিক চেক...
খুলনার ঈদ মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ঈদ মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত পলাশ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল আটটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত পলাশ মহানগরীর দোলখোলার মতলবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্বৃত্তরা পলাশকে পূর্ব শত্রুতার জেরে প্রেমঘটিত ব্যক্তিগত আক্রোশে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। আজ সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।উল্লেখ্য, রবিবার (৬ এপ্রিল) রাত ১০টার দিক...