মঙ্গলবার, মার্চ ১৭

অপরাধ, আইন ও আদালত

ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথেই ভারতে পালিয়েছেন কামাল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথেই ভারতে পালিয়েছেন কামাল

|| নিউজ ডেস্ক ||বহুল সমালোচিত আওয়ামী লীগ সরকারের দাপুটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ উচ্চপর্যায়ের অনেকের দেখা মিলছে না। তারা কোথায়? দেশে নাকি বিদেশে পালিয়ে গেছেন সেই প্রশ্ন যখন জনমনে তখন কলকাতার একটি পার্কে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজনকে।যার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে অর্ধশতাধিক মামলা।সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশ ছেড়ে পালালেন? এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, আমি গণমাধ্যমে খবর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই।শাহ আলম বলেন, এতোটুকু নিশ্চয়ত...
আজ থেকে সুপারশপে রাখা যাবে না পলিথিন ব্যাগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আজ থেকে সুপারশপে রাখা যাবে না পলিথিন ব্যাগ

|| নিজস্ব প্রতিবেদক ||পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। পলিথিন ব্যাগের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে।১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।এর আগে, সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়।‌ ওই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না। একইসঙ্গে ক্রেতাদের দেওয়া যাবে না।সুপারশপের আউটলেটের ম্যানেজাররা জানান, তারা এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের য...
স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ওইদিন দুপুরে নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।র‌্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।...
এবার বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্তরা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

এবার বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্তরা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

|| নিজস্ব প্রতিবেদক ||শুধু সেনাবাহিনী নয় সশস্ত্র বাহিনীর সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা দিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর আগে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তা) এ ক্ষমতা দেওয়া হয়েছে।বাংলাদেশ সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী; যা সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত।‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী...
মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান বিমানবন্দরে গ্রেপ্তার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান বিমানবন্দরে গ্রেপ্তার 

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ওসি মোঃ তছলিম উদ্দিন জানান, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলার অন্যতম আসামি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত পৃথক দুইটি মামলার আসামী আজহার অমিত প্রান্ত। সোমবার দুপুরে দেশত্যাগের সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশ মাধবদী থানাকে অবগত করলে থানা পুলিশ দ্রুত বিমানবন্দরে পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে আজহার অমিত প্রান্তকে সোপর্দ করে।এদিকে প্রান্ত গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে খ...
স্বজনদের লড়াইয়ে বিএনপি সঙ্গে থাকবে: সালাহউদ্দিন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

স্বজনদের লড়াইয়ে বিএনপি সঙ্গে থাকবে: সালাহউদ্দিন

গুমের সঙ্গে জড়িতদের বিচারের লড়াইয়ে স্বজনদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের মূল কনফারেন্স রুমে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের চিত্র তুলে ধরে তোলা আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান ‘জান ও জবাব’ অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা হয়, একটি বিচারবর্হিভূত ঘটনা হয়, অবৈধ আটকাদেশের ঘটনা হয়… আমরা তাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা গুমের ঘটনার জন্য দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করুন। তাদের বিচারের সম্মুখীন করুন।'‘মায়ের ডাক’ এর উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘গুম: জান ও জবান’ শীর্ষক এই অনুষ্ঠান...
বকশীগঞ্জে ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

|| নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে "সহযোগী মুক্তিযোদ্ধা" বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুর ইসলাম, নুরুল হক, আবদুল কুদ্দুস, ও আলমাছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মোর্শেদুজ্জামান চান মিয়া সরকার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষকে "সহযোগী মুক্তিযোদ্ধা" বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতিজনের কাছ থেকে ৩,৫০০ টাকা করে আদায় করেছেন।এই প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা এবং তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।...
সেনা কর্মকর্তা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনা কর্মকর্তা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ২

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল হোতাসহ আরও দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮), ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা...
নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন নরসিংদী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নরসিংদী জেলা বিডিআর কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস করেছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকুরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এসব হত্যার বিচার করতে হবে। এ ঘটনায় নরসিংদী জেলা থেকে প্রায় ১৭০ জনের অধিক বিডিআর সদস্যদের চাকরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও নাটক। আমাদেরকে চাকরিচ্...
অস্বাস্থ্যকর পরিবেশ: হোটেল স্বপ্নসিড়িকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশ: হোটেল স্বপ্নসিড়িকে জরিমানা

|| নিজস্ব প্রতিবেদক ||অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে জামালপুরের বকশীগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার স্বপ্নসিড়ি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি স্বপ্নসিড়ি হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা বলেন, খাদ্য পরিবেশন, প্রস্তুতকরণ এর যে কোন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।...