পরিবর্তনশীল ভূ-রাজনীত ও কিছু কথা
|| বাপি সাহা ||বাংলাদেশ এখনও শোকাহত। দীর্ঘদিনে পরিক্ষীত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক দেশ এখানো কাটিয়ে উঠতে পারেনি। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা এবং ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন। সমাহিত হয়েছেন স্বামী মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান-এর পাশে। ঝড়ের মধ্যে দেশ শাসনের ভার নিয়ে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বামীর পাশে ছিলেন মৃত্যুর পরও তিনি স্বামীর পাশে সমাহিত হলেন। সংসার সামলিয়ে রাষ্ট্রনায়কের পাশে থেকে সাহস প্রদান করা এবং দেশ-বিদেশের রাষ্ট্রনায়কদের সাথে মতবিনিময় পর্যায়ে থাকাটা কি কম কথা? বিপথগামীদের হাতে নিহত হবার পর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের হাল ধরাটা কি কম কথা। নেতৃত্ব প্রদান করা কিন্তু কঠিন বিষয়। দলকে শৃঙ্খলাবদ্ধ রাখার যে দায়িত্ব সেটি কিন্তু পরিপূর্ণভাবে পালন করেছেন তিনি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরেও দল ছিল সংগঠিত। কনিষ্ঠ পুত্র বিয়োগে...










