দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা
|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশ একটি সার্বভৌম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন মুসলিম রাষ্ট্র। এদেশের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে মুসলিমদের কৃষ্টি কালচারের প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক।দেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল স্তরের নির্বাহীগণের কি যোগ্যতা থাকতে হবে, বিষয়টি এখন বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এ প্রশ্নটির উত্থাপন ও স্বাভাবিক নয়, বর্তমানে এটা খুবই স্বাভাবিক।বর্তমান সরকার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। এখানে দলীয় কারো ভেড়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। যখন দলীয় সরকার ছিল তখন একটি দল রাষ্ট্র পরিচালনা করেছে। অনুরূপভাবে সামনে কোন নির্বাচিত দলীয় সরকার গঠন হলে সেখানেও সেই দলীয় সরকার রাষ্ট্র চালাবেন, সেখানে দলীয় লোকজন নির্বাহী পদে বসবেন সেটা স্বাভাবিক এবং জনগণ সেটা মেনে নিবে।কিন্তু বর্তমানে অন্তর্বর্তী নির্দ...







