শুক্রবার, মার্চ ৬

সারাদেশ

নাগেশ্বরী উপজেলায় ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মসূচী পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলায় ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মসূচী পালিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ উচ্চতর গ্রেডের জটিলতা নিরসনসহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে নাগেশ্বরী উপজেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নেতা আতাউর রহমান খোকা, এমদাদুল হক, মতিয়ার রহমান, পান্না, শাহআলম, নুসরাত জাহান, ফরিদা পারভিন মুক্তা, মোস্তফাসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে, দাবি বাস্তবায়ন ...
পানছড়িতে বিজিবি’র মানবিক সহয়তা প্রদান
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি’র মানবিক সহয়তা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রামসমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ত্রিপুরা পাড়ায় টিউবয়েল ও অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।এসময় তিনি অংজ পাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য ধর্মীয় গুরুর হাতে নগদ অর্থ তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।...
হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে খুলনা-১ আসনে প্রার্থী করলো জামায়াত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে খুলনা-১ আসনে প্রার্থী করলো জামায়াত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রথমবারের মতো জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে। খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিপক্ষের সাথে লড়বেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।বুধবার (৩ ডিসেম্বর) বিকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকালে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা আমার সঙ্গে একাধিকবার কথা বলেছেন। জানতে চেয়েছেন, আমি নির্বাচনে প্রার্থী হতে চাই কিনা। পরে তারা আমাকে খুল...
ইবিতে জুলাইবিপ্লব বিরোধী আরও ৯ শিক্ষককে বরখাস্ত; এনিয়ে মোট ১৮ জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে জুলাইবিপ্লব বিরোধী আরও ৯ শিক্ষককে বরখাস্ত; এনিয়ে মোট ১৮ জন

|| ​ইবি প্রতিনিধি ||​জুলাইবিপ্লব বিরোধীতার অভিযোগে অভিযুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরও ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এই নিয়ে মোট ১৯ জনের মধ্যে ১৮ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হলো।​আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই ৯ জন শিক্ষককে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।​সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন— অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিন...
ফুলবাড়ীতে বিরল শকুন উদ্ধার, দেখতে মানুষের ভিড়
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বিরল শকুন উদ্ধার, দেখতে মানুষের ভিড়

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকার একটি বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পেয়ে এলাকাবাসী তা আটক করে নিরাপদে সরিয়ে নেন। খবরটি ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে শত শত মানুষ শকুনটিকে এক নজর দেখতে ছুটে আসেন।স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া শকুনটি অসুস্থ বলে মনে হচ্ছে। এর আগে তারা কখনো কাছ থেকে শকুন দেখেননি। শকুনটির চলাফেরা ও অবস্থার কারণে অনেকে তাৎক্ষণিক চিকিৎসার দাবি তোলেন।প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতন ব্যক্তিদের মতে, দেশে শকুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একসময় গ্রামাঞ্চলে শকুন দেখা গেলেও বর্তমানে তা বিরল হয়ে পড়েছে। ফলে উদ্ধারকৃত এই শকুনটির দ্রুত চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি বলেও ...
নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা; নেই প্রশাসনের অনুমতি
বাণিজ্য ও অর্থনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা; নেই প্রশাসনের অনুমতি

|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁয় স্কুল মাঠ দখল করে প্রশাসনের কোন ধরনের অনমোদন ছাড়াই শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা শুরু করা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষায় এবং আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে এ মেলাকে নিয়ে ইতোমধ্যে বির্তক ও নানান গুঞ্জন শুরু হয়েছে। মেলা পরিচালনার সুবিধার জন্য জেলা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত না।জানা যায়- শহরের হাট-নওগাঁ আবাসিক এলাকা। এ এলাকায় হাট-নওগাঁ মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় এবং প্রবাহ সংসদ স্কুল রয়েছে। মঙ্গলবার মেলা শুরু হলেও দুই সপ্তাহ আগে থেকে অবকাঠামোগত কাজ করা হচ্ছে। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। আর মেলার জন্য টিন দিয়ে অস্থায়ী ভাবে পুরো মাঠে বেস্...
খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা আজ (বুধবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি বলেন, “সরকারি দপ্তরগুলোর সেবা ও দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তৃণমূল পর্যায়ে বাস্তব চাহিদা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণ না করলে দীর্ঘমেয়াদী উন্নয়ন অর্জন কঠিন।”তিনি জানান, এসডিজি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে দেশব্যাপী পাঁচটি উপজেলাকে মডেল অঞ্চলের জন্য নির্বাচন করা হয়েছে। জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো পরিবেশগত সমস্যার কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার একটি গ্রামকে পাইলট হিসেবে ...
মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||'প্রতিবন্ধী অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি সমন্বিত ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (ফাইন্যান্স ও এডমিন) জাকির হোসেন।...
রেললাইনে দুর্ঘটনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

রেললাইনে দুর্ঘটনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর থানা এলাকার রেলিগেট ও মানিকতলার মধ্যবর্তী স্থানে বুধবার (৩ ডিসেম্বর) খুব সকালে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোর ৫টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত তৌহিদ দৈলতপুরের মহেশ্বর পাশার মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের দাবি, তৌহিদ পারিবারিক জটিলতার কারণে সৎ মায়ের সংসারে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন এবং পরিবার থেকে কেউ তার খোঁজখবর নিত না। তাদের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাদক ব্যবসার বাহক হিসেবেও পরিচিত ছিলেন। তবে এসব অভিযোগ স্থানীয়দের বক্তব্য...
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি।নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না...