শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান বাপ্পীর
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে দলীয় ঐক্য অটুট রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন ভূমিকার কারণে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনগণের ভালোবাসায় তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সাম...










