মঙ্গলবার, মার্চ ৩

সারাদেশ

খুলনায় নবীন বিসিএস কর্মকর্তাদের ওরিয়েন্টেশন: জনসেবায় ব্রতী হওয়ার আহ্বান
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নবীন বিসিএস কর্মকর্তাদের ওরিয়েন্টেশন: জনসেবায় ব্রতী হওয়ার আহ্বান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসনিক কাঠামো ও নাগরিক সেবামূলক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।​শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা নবীন কর্মকর্তাদের নগর ভবনে স্বাগত জানান এবং খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, কেসিসি একটি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে জনসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।​অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প...
সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি || সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সন্ধ্যায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপলক্ষে দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ।এ সময় সাংবাদিকদের...
বেলকুচিতে নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি ২০২৫ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন আচরণ বিধি যথাযথভাবে অনুসরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আ...
রাজশাহীতে এলপিজির তীব্র সংকট: চড়া দামেও মিলছে না সিলিন্ডার; বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে এলপিজির তীব্র সংকট: চড়া দামেও মিলছে না সিলিন্ডার; বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহে হঠাৎ করে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। বাজারে চাহিদার তুলনায় গ্যাসের যোগান কম থাকায় বাড়তি মূল্য পরিশোধ করেও অনেক গ্রাহক সিলিন্ডার সংগ্রহ করতে পারছেন না। এতে করে সাধারণ পরিবারগুলোর পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও ছোটখাটো খাবার ব্যবসার সঙ্গে জড়িতরা চরম দুর্ভোগে পড়েছেন।খুচরা পর্যায়ের বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে নিয়মিত ও পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক দোকানে অর্ডার দেওয়ার পরও প্রয়োজনের তুলনায় অনেক কম সিলিন্ডার আসছে। ফলে দোকানে গ্যাস এলেও তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এবং ক্রেতাদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।বিক্রেতাদের ভাষ্য, সংকটের কারণে তারা অনেক সময় বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। তবে বাড়তি দাম দিয়েও পর্যাপ্ত পরিমাণে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে করে...
মাধবদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাধবদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এই ঘটনা ঘটে।নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহারে পারিবারিক ভাবে বাঁধা দেয়া হলেও কোন কাজে আসেনি। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে ঝগড়ায় জড়ায় রমজান আলী। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, রমজান...
নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

|| রফিকহল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎বাংলাদেশ আর্মি ক্যাম্প ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, নুনখাওয়া, হাসনাবাদ, বামনডাঙ্গা ও কালিগঞ্জ ইউনিয়নের ইউনিয়নের ২ শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম।‎সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় ভিতরবন্দ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ৫ ইউনিয়নের ২শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম।...
মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির সিনিয়র নেতা ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হেনস্তা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভা শেষে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী আফরোজা খানম রিতার এপিএস সোহেল স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে ঘাড় ধরে হল রুম থেকে বের করে দেন। ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা অভিযোগ করেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের হল রুমে অবস্থানকালে আফরোজা খানমের এপিএস সোহেল তার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে হেনস্তা ক...
মানিকগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; চালকদ্বয় গুরুতর আহত
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; চালকদ্বয় গুরুতর আহত

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর থানাধীন ধলেশ্বরী ব্রিজের ওপর দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।​জানা গেছে, ধলেশ্বরী ব্রিজের ওপর বিপরীতমুখী দুটি প্রাইভেট কারের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে গাড়ি দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকই শরীরে গুরুতর আঘাত পান।খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশি তৎপরতায় ব্রিজের ওপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা...
বদলগাছীতে সভাপতি দম্পতির বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সভাপতি দম্পতির বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁ জেলার বদলগাছীতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছ গ্রাম) ঘর বিক্রির অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার পাহারপুর ইউনিয়নের দাহাকান্দি সরকারী আশ্রয় প্রকল্পে (গুচ্ছ গ্রামে)।অভিযোগ উঠে মোছাঃ শাপলা পারভীন, স্বামী মোঃ বাচ্চু হোসেন, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দখল করে বাস করছেন। ঘটনার অনুসন্ধানে বের হয় অন্য রহস্যময় ঘটনা। তারা প্রকল্পের সভাপতি ও তার স্ত্রীর নিকট হতে ঘরটি ক্রয় করে বসবাস করছেন।অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাগজ কলমে সরকারি আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মোঃ আতোয়ার মন্ডল। কিন্তু কাগজে কলমে সভাপতি মোঃ আতোয়ার মন্ডল হলেও সকল ক্ষেত্রে প্রভাব ও ক্ষমতা খাটান তার স্ত্রী মোসাঃ রেহেনা পারভিন। প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এবার প্রকল্পের একটি ঘর বিক্রি করেন (১২৫০০০/-) এক লক্ষ ...
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত ট্রলি চালানো তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে তা পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ তিন জন ট্রলি চালককে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মো...