Friday, August 28

সারাদেশ

খামারকাঁন্দি ইউনিয়ন যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খামারকাঁন্দি ইউনিয়ন যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন "যুব অধিকার পরিষদ"-এর শেরপুর উপজেলা খামারকাঁন্দি ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির শেরপুর উপজেলার আহ্বায়ক স্বাধীন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের বগুড়া জেলার সভাপতি এস কে সুমন হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়ার সহ-সভাপতি মোঃ মমিন ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শেরপুর উপজেলার সদস্য সচিব রাজু আহমেদ ভুট্টো, কামারকান্দি ইউনিয়নের সদস্য সচিব স্বপন আহমেদ-সহ যুব নেতৃবৃন্দ।শেরপুর উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষের একত্রে এই অস্থায়ী কার্যালয় উদ্বোধন হয়। সাবেক ভিপি নূরুল হক নূর এর সরকারি রেজিস্ট্রেশনকৃত ৫১ ...
মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়কের শুভ জন্মদিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়কের শুভ জন্মদিন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন "যুব অধিকার পরিষদ" এর শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের আহ্বায়ক মোঃ সবুজ আকন্দের শুভ জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুকের পক্ষ থেকে কেক কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খাঁন, শিবগঞ্জ উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক, মোকামতলা ইউনিয়নের যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ সবুজ আকন্দসহ যুব, ছাত্র, গণ নেতা কর্মীরা।...
বেলকুচিতে ‘কল্যাণ রাষ্ট্র গঠনে র‍্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘কল্যাণ রাষ্ট্র গঠনে র‍্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।এই আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং এর মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সামাজিক কার্যক্রমগুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।অ...
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খানকে ফুলেল শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খানকে ফুলেল শুভেচ্ছা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শুভেচ্ছা জানান শেরপুর উপজেলার যুব অধিকার পরিষদ এর আহ্বায়ক সাধীন চন্দ্র সরকার ও সদস্য সচিব রাজু আহম্মেদ ভুট্টু।এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাহজাহানপুর উপজেলার গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক আব্দুর রহমান, সদর উপজেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি ইসরাফিল আলম, নন্দীগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদ এর আহব্বায়ক এইচ এ আসলাম সরকার, শেরপুর উপজেলার যুব অধিকার পরিষদ এর যুগ্ম আহব্বায়ক রিপন মাহামুদ, যুগ্ম আহ্বায়ক লাল চান বাদশা, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক রাসেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব কা...
বেলকুচিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে কেক কর্তন, আলোচনা ও  র‍্যালী অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি মন্জুর কাদেরের সভাপতিত্বে র‍্যালী পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি। বেলকুচি কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সাবেক য...
লালমোহন রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লালমোহন রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন

|| এম. আর পারভেজ | ভোলা প্রতিনিধি ||ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকালে রায়চাঁদ বাজার সংলগ্ন পশ্চিম পাশে রেসিডেন্সিয়ালের নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।রেসিডেন্সিয়ালের পরিচালনা পর্ষদের আয়োজনে বর্তমান যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নের লক্ষে এবং মনুষ্যত্বের শিক্ষায় চরম শিক্ষা, আর আমরা সমস্তই তার অধীন এ স্লোগানকে সামনে রেখে উক্ত প্রতিষ্ঠান যাত্রা শুরু করা হয়েছে। রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈনিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেল...
চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় স্বামীর মৃত্যুর পর ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া। এ নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য অবস্থা। এমনি এক ঘটনা উঠেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে। এ নিয়ে দুইটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চাচী-ভাতিজার এমন পরকীয়ার ঘটনায় স্থানীয় বখাটেরা সাংবাদিককে হুমকিও দিচ্ছেন।মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগম ভাতিজা দুলাল মিয়ার পরকীয়া খবর জানাজানি হলে গৌরীপুর এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ার পর পরকীয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত ফেরদৌসী।জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলীর সাথে তের বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে ফেরদৌসীর।এই দম্পত্তির ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।...
রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন আলগী বাজার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক জিল্লুর রহমান।জিল্লুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল পরিচালনা কমিটি...
মেহেন্দিগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি রফিকুল, সম্পাদক রাসেল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দিগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি রফিকুল, সম্পাদক রাসেল

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধায় পাতারহাট স্কুল রোডে শ্রমিক কল্যাণের দলীয় কার্যালায়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা সহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ।দ্বি-বার্ষিক সম্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী আলম প্রেসের মালিক মোঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারী রাসেল সিকদার নির্বাচিত হয়েছেন।প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা ছিল সেটা আর কারও ব্যাপারে বলেনি। ইসলামে মালিক শ্রমিকের ব্য...
বেলকুচির সেন ভাঙ্গাবড়ী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচির সেন ভাঙ্গাবড়ী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী কান্ত কবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজরিত সেন ভাঙ্গাবাড়ী উচ্চবিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পরিচালনা কমিটির সদস্য আকলিমা খাতুন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু...