শনিবার, মে ৩০

সারাদেশ

রংপুরে ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন মুখ মাদ্রাসার ছাত্র হাসান
অপরাধ, আইন ও আদালত, সারাদেশ

রংপুরে ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন মুখ মাদ্রাসার ছাত্র হাসান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকে জনতার রোষানলে থাকা পুলিশ বাহিনী কর্মবিরতিতে রয়েছে। এতে দেশের আইন-শৃঙ্খলার ব্যত্যয় ঘটায় রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরিচ্ছন্নতা, থানা-সহ সরকারী স্থাপনা পাহারা, এমনকি সুশৃঙ্খল ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে দায়িত্ব পালন করছে তারা।রংপুরের ব্যস্ততম নগরীতেও আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দেখা গেছে এক ভিন্ন চিত্র। সাধারণত ট্রাফিক পুলিশের হাতে থাকা দায়িত্ব পালন করছেন মাদ্রাসার ছাত্ররা। এই উদ্যোগে হাফেজ হাসান নামে এক মাদ্রাসার ছাত্র নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছে।হাসান, একজন নবম শ্রেণির ছাত্র। এই উদ্যোগের অন্যতম সক্রিয় সদস্য। শহরের এক গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করে যাচ্ছে সে। হাসানের কাজের মধ্যে রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, যানবাহন চলাচলে সাহায্য করা এবং পথচারীদের স...
এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
জাতীয়, শিক্ষাঙ্গন, সারাদেশ

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।পরিচ্ছন্নতা অভিযানের পর এবার কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা।নগরীর টমছম ব্রিজ ও রানীর বাজারে কাঁচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। পাশাপাশি সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা।এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।টমছম ব্রিজ বাজার পরিদর্শন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হ...
শরীয়তপুরে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা
ধর্ম ও দর্শন, সারাদেশ

শরীয়তপুরে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

দেশের চলমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। শরীয়তপুর জেলার প্রায় সব উপজেলায় পাহারা বসিয়েছে তারা। জেলা সদর ও উপজেলাগুলোতে পালাক্রমে পাহারা দিচ্ছেন তারা।বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও উপজেলা শহরের সব গুরুত্বপূর্ণ মন্দিরগুলো পরিদর্শন করার জন্য জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ কাজির নেতৃত্বে একটি পরিদর্শন কমিটি করা হয়েছে। যারা জেলার সব এলাকা ঘুরে দেখবে।...
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত
অপরাধ, আইন ও আদালত, সারাদেশ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তরা হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সারাদেশ

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।এসয় তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দা...
বারান্দায় দাঁড়ানো ৪ বছরের শিশুর চোখে লাগে গুলি, পরে হাসপাতালে মৃত্যু
সারাদেশ

বারান্দায় দাঁড়ানো ৪ বছরের শিশুর চোখে লাগে গুলি, পরে হাসপাতালে মৃত্যু

৮ তলার বারান্দায় বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু আবদুল আহাদ (৪)। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। হঠাৎ একটি গুলি আহাদের ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরে ঢুকে যায়। মুহূর্তেই ফ্লোরে লুটিয়ে পড়ে সে।বাবা আবুল হাসান ভেবেছিলেন হয়তো মাথা ঘুরে পড়ে গেছে ছেলে আহাদ। কিন্তু তাকে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় আবুল হাসানের। ছেলের চোখ, মুখ থেকে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে ফ্লোর। গত শুক্রবার ১৯ জুলাই বিকেল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।ছেলেকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাদের দিকে ছোটেন হাসান। তবে বাড়ির নিচে এলেই তাঁকে বাধা দেয় অস্ত্রধারীরা। পরে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে সরে দাঁড়ায়। আহাদকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।কর্তব্যরত চিকিৎস...
খাগাইল গ্রামে মাদকমুক্ত এলাকা চাই স্লোগানে জরুরি পরামর্শ সভা
সংবাদ, সারাদেশ

খাগাইল গ্রামে মাদকমুক্ত এলাকা চাই স্লোগানে জরুরি পরামর্শ সভা

বর্তমান পৃথিবীতে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে, তন্মধ্যে মাদকদ্রব্য ও মাদকাসক্তি হলো সবকিছুর শীর্ষে। যুদ্ধবিগ্রহের চেয়েও এটা ভয়ংকর। কারণ, কোনো যুদ্ধের মাধ্যমে একটি জাতি-গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা নির্মূল করা সম্ভব নয়; যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল, গৌরীনগর, বর্নি ও আশপাশের এলাকা বর্তমানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এহেন পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা আতংকিত।বিজ্ঞাপনশিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অবাধে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনে তারা মানসিকভাবে বিপর্যস্ত। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আতংকিত শিক্ষার্থীরা সম্প্রতি তাদের নিজের উদ্যোগে জরুরি পরামর্শ সভায় মিলিত হয়। তাদে...
বগুড়ায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
সংবাদ, সারাদেশ

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

বগুড়ার বনানীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।বিজ্ঞাপননিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা য...
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
সংবাদ, সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বিজ্ঞাপননরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়া পাঁচটি মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।...
কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট
শিক্ষাঙ্গন, সংবাদ, সারাদেশ

কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আবরোধের দুই ঘণ্টায়ও সড়ক ছাড়েননি শিক্ষার্থীরা।রবিবার (৭ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে সরেজমিনে সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। অবরোধে সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে দেখা দিয়েছে তীব্র যাজট।বিজ্ঞাপনশিক্ষার্থীরা বলছেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করা না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।ঢাকা কলেজের শিক্ষর্থী আখতারুল বলেন, আমাদের দাবি মেনে নিতে হবে। জনগণের জন্যই আইন। আমরা চাই সরকারি চাকরিতে মেধাবীরা সুযোগ পাক। বৈষম্যের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা চলবে না।সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শ...