৬ মাসে হাফেজ হলেন শিশু মুনতাছির
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ বছর বয়সী শিশু মো. মুনতাছির আলম মাত্র ছয় মাসে কুরআনের হাফেজ হয়েছেন। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কুরআন মুখস্ত করে পরিবার, এলাকাবাসী ও শিক্ষকদের অবাক করে দিয়েছে মুনতাছির।মুনতাছির উপজেলার চরহাজারী ইউনিয়নের দারুল ফালাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বেপারি বাড়ির মো. শাহ আলম-রোকসানা আক্তার দম্পতির ছেলে।জানা গেছে, ছেলে জন্মের আগেই মায়ের নিয়ত ছিল ছেলে হলে তাকে কুরআনে হাফেজ বানাবেন। এতে মত ছিল বাবারও। যেমন নিয়ত, তেমন কাজ। এরপর ২০২৪ সালের শুরুর দিকে বাবা ও মায়ের ইচ্ছায় ছেলে মুনতাছিরকে বাড়ির পাশে দারুল ফালাহ মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। এরপর ৬ মাসে পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হন।মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা বলছে, মা-বাবা তার ছেলেকে ইসলামের পথে দেখতে চেয়েছিলেন। এ জন্য ছেলেকে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করান। তাদের...










