নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজাসহ ডাকাত গ্রেফতার
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর বিভিন্ন স্থানে পৃথক ৩টি অভিযানে বিদেশি পিস্তল, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫), চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩), কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর গাইনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), নরসিংদীর শিবপুর থানার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০), একই জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আলামিন আমিন (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার নুরুল ইসলাম শান জুগলীর ছেলে মাসুম মিয়া (৩০), একই জেলার কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মাজহারুল ই...










