বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, লাশ মিলল বারান্দায়
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে রওশন আরা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আলোকিত দৈনিককে এই তথ্য জানিয়েছেন।ওসি তারিকুল বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল, মোবাইল ফোন, স্বর্ণের গয়না কোনো কিছুই খোয়া যায়নি। এ ছাড়া ঘরের মধ্যে রক্ত পড়ে থাকারও কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তাঁ...










