বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর উপজেলা শাখ...










