মঙ্গলবার, মার্চ ৩

সারাদেশ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আজ (১১ মার্চ) সকাল ১১টার দিকে কলেজ এলাকা থেকেতাকে গ্রেফতার করা হয়।স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এতদিন তিনি পদে বহাল ছিলেন। ৫ আগস্টের পর সারা দেশে ফ্যাসিস্ট অপসারণের মধ্যেও নাগেশ্বরী মহিলা কলেজ ছিল ব্যতিক্রম, যার মূল কারণ ছিল সভাপতির একচ্ছত্র আধিপত্য।অবশেষে আজ পুলিশের গ্রেফতারের পর এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত ফ্যাসিস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।...
বগুড়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে ২৯টি অটো রিকশার ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডারসহ আটক করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দাদপুর গ্রামের সানাউল্লাহ আকন্দের ছেলে নুরুন্নবীউল আহসান রুমি (৪৭) ও পটুয়াখালী জেলার গলাচিপা গ্রামের ইয়াকুব মৃধা (৪৪)।মঙ্গলবার (১১ মার্চ) ২টায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শেরুয়া বটতলা পীরপাল মার্কেটে ‘কিষান অটো’ ব্যাটারির দোকানের মালিক মনজুরুল ইসলাম মঞ্জু গত ১৬ ফেব্রুয়ারি দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানের শাটারের তালা কাটা এবং ভিতরে থাকা ৪১টি ব্যাটারি চুরি হয়েছে।এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তা...
বেলকুচিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সারাদেশের ধর্ষকদের বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে বেলকুচিতে "বৈষবিরোধী ছাত্র আন্দোলন এবং অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে" বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে শেষ করা হয়।এসময় ছাত্র-প্রতিনিধি মুসা হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, ছাত্রনেতা শাহেদ মাহমুদ হৃদয়, উপজেলা শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সমাজকর্মী জুয়েল আল-হাসান, মুক্তার প্রামাণিক।এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে...
খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বারুরাবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নীচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায়। সে ওই এলাকার মৃতঃ খাদেমুল ইসলাম’র ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কে বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেঁটে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় গেছে বলে এলাকাবাসীর ধারণা।বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় এ...
বগুড়ায় কারাগারে আওয়ামিলীগ নেতার মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় কারাগারে আওয়ামিলীগ নেতার মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া জেলা কারাগারের আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাতটা ১০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মারা যাওয়া ওই কয়েদীর নাম এমদাদুল হক ভট্টু(৫১)। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।এর আগেও বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান৷ তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ...
ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে।মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) ভোর আনুমানিক ৪:৪০ মিনিটে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি চেকপোস্ট পরিচালনার সময় এ গুলো জব্দ করা হয়। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পিকআপকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চালক পিকআপটি রাস্তার ধারে গাছের আড়ালে রেখে পালিয়ে যায়।পুলিশ তল্লাশি চালিয়ে উক্ত পিকআপ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং যানবাহনটি জব্দ করে থানায় নিয়ে আসে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. মোজাফফর হোসেন জানান, “ফুলবাড়ী থানা এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ...
নিয়ন্ত্রণে এসেছে সাভারের পাওয়ার গ্রিডে লাগা আগুন
সর্বশেষ, সারাদেশ

নিয়ন্ত্রণে এসেছে সাভারের পাওয়ার গ্রিডে লাগা আগুন

|| নিউজ ডেস্ক ||সাভার আমিন বাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।...
বেলকুচি পৌরসভার ২ ও ৩ ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পৌরসভার ২ ও ৩ ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর বিএনপির ২, ৩ ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) পৌর এলাকার চালা হাট মাদ্রাসা মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক সদস্য মামুন হোসেন বরাদ।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, বেলকুচি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার...
সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সর্বশেষ, সারাদেশ

সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

|| নিউজ ডেস্ক ||সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।...
নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকারসহ আরও অনেকে। এছাড়া, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে ছাত্রদল নেতারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে ...