৬ আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষে বিএনপির প্রস্তুতি সভা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ৬ আগস্ট কেন্দ্রিয় বিএনপি ঘোষিত দেশব্যাপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কর্মসূচী বিজয় মিছিল সফল করার লক্ষে খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও সোনাডাঙ্গা, দৌলতপুর ও ৩০নং ওয়ার্ডে বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ফজলে হালিম লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সফিকুল ইসলাম সফির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ তারিকুল ইসলাম।সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, মো. সামসুর রহমান, এইচ এম আবু সালেক, আশরাফ হোসেন, কাজী মাহাবুবু হ...










