বুধবার, মার্চ ৪

সারাদেশ

পানছড়িতে পূর্ব শত্রুতার জেরে আম বাগানে আগুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে পূর্ব শত্রুতার জেরে আম বাগানে আগুন

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ি পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের সনটিলা এলাকায় বিস্তীর্ণ বনভূমি আগুনে দেয়া হয়েছে। এতে পাহাড়ে সৃজিত ফলজ বাগানের ফলন্ত আম গাছ আগুনে পুড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট সহ স্থানীয় আমচাষী লোকসানে পড়েছে।সরেজমিনে গেলে স্থানীয় লোকজনের কাছে জানা যায়, প্রতিবেশী জমির মালিক বনজ গাছে পালা ঝোপঝাড় কেটে রেখেছিলো। সেখানে আগুন দিলে আম বাগানটি পু্রো ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্থ কালা মিয়ার ছেলে ইউসুফ নবী জানান, আব্দুল মজিদের ছেলে ইউসুফ আলী তার প্রতিবেশী। সে চাষাবাদের জন্য একই পাহাড়ের তার অংশে ঝোপঝাড় কেটেছে। পরে শনিবার ১১ টার দিকে আগুন দেয়। এতে করে আমার আম বাগানের ২৬ টি ফলন্ত আমগাছ আগুনে পুড়ে যায়। আমি আগুনের খবর পেয়ে সাথে সাথে বাগানে যাই এবং কোন ভাবে আমার অংশে আগুন নিয়ন্ত্রণ করি। এতে আমার হাত সহ কয়েক জায়গায় পুড়ে যায়।বিষয়টি এলাকার মুরুব্বি ও ...
কুড়িগ্রামে জেলা ট্রাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে জেলা ট্রাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামে জেলা ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে বাস টিকিটের মূল্য বেশি নেওয়া ও নকল কাপড় বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ( রাতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম শরীফ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসএন পরিবহনকে ২০ হাজার টাকা এবং নিউ আড়ং ফ্যাব্রিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, এসএন পরিবহন যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছিল। অন্যদিকে, নিউ আড়ং ফ্যাব্রিক্সে নকল কাপড় বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।অভিযান চলাকালে জেলা ট্রাস্কফোর্সের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নকল পণ্য বিক্রি ও অতির...
রামুতে জাতীয়তাবাদী তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রামুতে জাতীয়তাবাদী তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| রামু (কক্সবাজার) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে চারটায় কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা মোহাম্মদ ইমাম খালেদ স্বপন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জননেতা ডাক্তার নাসির উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ তাঁতি দল রামু উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, কক্সবাজার পৌর শহর শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আরাফাত সিকদার, বিএনপি কচ্ছপিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ স...
রোড এক্সিডেন্টে মারাত্মক আহত ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রোড এক্সিডেন্টে মারাত্মক আহত ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ইসলামী ব্যাংক পিএলসি'র সিরাজগঞ্জ শাখার সিনিয়র অফিসার আব্দুল কাইয়ুম গাড়ি এক্সিডেন্ট মারাত্মক আহত হয়েছেন।শুক্রবার (২৭ মার্চ) অফিস থেকে জয়পুরহাট যাওয়ার পথে চান্দাইকোনা নামক স্থানে সিএনজিতে যাওয়ার সময় গাড়ির সাথে সংঘর্ষে মারাত্মক আহত হয় এই ব্যাংক কর্মকর্তা। এতে তার পা ও দুটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।এই দুর্ঘটনায় ইসলামী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তরিকুল ইসলাম দুঃখ প্রকাশ করেছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া চেয়েছেন উনি যেন দ্রুত সুস্থ হতে পারেন।...
রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় সিএনজি চালিত বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।এছাড়াও ঈদ যাত্রায় সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা সিএনজি চালিত অটো স্ট্যান্ড সরিয়ে দেয় উপজেলা প্রশাসন।শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পান্থশালা ও শ্রীরামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।মোবাইল কোর্টের অভিযানে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা ও যানযট সৃ...
পানছড়িতে জামায়াতে ইসলামীর ইউনিটভিত্তিক ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর ইউনিটভিত্তিক ইফতার মাহফিল

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) বিকাল পাঁচটা থেকে মোহাম্মদপুর ইউনিটের সভাপতি হাফেজ মোঃ কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী'র সভাপতি মোঃ জাকির হোসেন।এসময় প্রধান অতিথি বলেন, দেশমাতৃকা ও জনগণের সেবায়, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় প্রতিরোধে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি, মোহাম্মদপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ কামাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৪ জন গ্রেফতারসহ মোটরসাইকেল উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৪ জন গ্রেফতারসহ মোটরসাইকেল উদ্ধার

|| মো. রিয়াদ | বটিয়াঘাটা (খুলনা) ||খুলনা জেলার বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এসআই (নিঃ) কৌশিক কুমার সাহার নেতৃত্বে বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। মিল্টন মন্ডল (৩২), ২। আফরোজা খাতুন (২২), ৩। মোঃ মারুফ শেখ (২২) ও ৪। সুমন সরদার (২৬)। মিল্টন মন্ডলকে গত ২০/০৩/২০২৫ খ্রিঃ ও আফরোজা খাতুনকে গত ২১/০৩/২০২৫ খ্রিঃ বটিয়াঘাটা থানা এলাকা হতে এবং মোঃ মারুফ হোসেন ও সুমন সরদারকে গত ২২/০৩/২০২৫ ও ২৭/০৩/ ২০২৫ খ্রিঃ বাগেরহাট জেলার মংলা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ০১ টি ইয়ামাহা এফজেড ভি-২ মোটরসাইকেল ও ০১ টি হেলমেট উদ্ধার করা হয়।উল্লেখ্য যে, ভিকটিম মোঃ আল মামুন শেখ এর সাথে গত ৩১/০১/২০২৫ খ্রিঃ ফেসবুকের মাধ্যমে গ্রেফতারকৃত আফরোজার পরিচয় হয়। পরিচয়ের একপর্য...
বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের এডিবি প্রকল্পের আওতায় তিনটি ট্রেডে শতাধিক  প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিউটিফিকেশন ও দর্জি প্রশিক্ষণ এবং যুবকদেরকে মোটর কার ড্রাইভিং শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী, ...
সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল চারটা হতে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সমিরন শিল্প গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ডক্টর খ ম আব্দুর রাজ্জাক। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হোসেনপুর লাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোস্তফা মাহমুদ। এছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলামী সংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত শিল্পী, সাহিত্যিক, কবি এবং শুভাকাঙ্ক্ষীরা এতে উপস্থিত ছিলেন।...
ভোলার তজুমদ্দিনের চরে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভোলার তজুমদ্দিনের চরে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত আটক

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে মধ্য রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৪ রাউন্ড গোলা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা, চরমোজাম্মেলে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে তাদের ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।ভোলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম উল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।আটককৃতরা হলো মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মোঃ ইউনুস (৩৬), মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। এদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল।...