সোমবার, মার্চ ২

সারাদেশ

চন্দনগাঁতীতে মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চন্দনগাঁতীতে মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়ায় চন্দনগাঁতী মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি), ১০ই মাঘ ১৪৩২ বাংলা তারিখে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম হোসেন মিয়া।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ আলী ভূঁইয়া।এছাড়াও মোহন ভূঁইয়ার পক্ষে আকাশ ভূঁইয়া, আব্দুল মজিদ তালুকদার, মোনায়েম সরকার, মর্তুজ সরকার, আবু হানিফ মোল্...
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ মহিদুর মোল্লা (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (২৫ জানুয়ারি) সাকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।নিহত মহিদুর মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি গ্রামের বাসিন্দা মুন্নাফ মোল্লার ছেলে বলে জানা গেছে।সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি বাস থেকে তার মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।...
রাজশাহীতে নির্বাচনী উত্তাপ বাড়াতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ২৮ জানুয়ারি জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে নির্বাচনী উত্তাপ বাড়াতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ২৮ জানুয়ারি জনসভা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। আগামী ২৮ জানুয়ারি রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বিএনপি নেতা মিজানুর রহমান মিনু-এর বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।তিনি জানান, তারেক রহমানের এই সফর রাজশাহীতে বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করবে। সফরের প্রধান কর্মসূচি হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মা...
রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।এর আগে গত বৃহস্পতিবার রুয়েট ক্যাম্পাস ও ঢাকার বুয়েট কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৫ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। দুই কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতির হার ছিল ৮৫.১৭ শতাংশ।কেন্দ্রভিত্তিক উপস্থিতির তথ্যে দেখা যায়, রাজশাহী (রুয়েট) কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪%) এবং ঢাকা (বুয়েট) কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬%) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে সম্পন্ন...
জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান: শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান: শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরীর সেক্রেটারি ও খুলনা–২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, জুলাইয়ের গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী খুলনা–২ আসনের ১৭, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগের সময় তিনি বাশতলা, ইসলামাবাদ, বানরগাতি, মেঠেরপুল, বসুপাড়া, টিএসসি এলাকা, বিহারী কলোনীর মোড়, আমতলা, শেরে বাংলা রোড, বরকাতিয়া, সোনাডাঙ্গা, হাফিজনগর ও আল ফারুক সোসাইটি এলাকাসহ একাধিক স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।এডভোকেট হেলাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর মতে, গণভোট সফল হলে নির্বাচনও সঠিক পথে...
ভোলা-৩ এ ধানের শীষের পক্ষে নারী ভোটারদের আকৃষ্ট করছেন কানিজ রেজিনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোলা-৩ এ ধানের শীষের পক্ষে নারী ভোটারদের আকৃষ্ট করছেন কানিজ রেজিনা

|| নিজস্ব প্রতিনিধি (ভোলা) ||ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের পক্ষে নারী ভোটারদের মধ্যে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন কানিজ রেজিনা। তিনি তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সহধর্মিণী।কানিজ রেজিনা নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং মেজর হাফিজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও সততার কথা নারী ভোটারদের সামনে উপস্থাপন করেন। এতে বিভ্রান্ত নারী ভোটাররা ধানের শীষের পক্ষে আকৃষ্ট হচ্ছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজীকান্দি ...
কার্ড দিয়ে নয়, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে: সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কার্ড দিয়ে নয়, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে: সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "কার্ড দিয়ে কোনো যুবককে আমরা বেকার বা অলস বানাবো না। বরং তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তোলা হবে, যাতে তারা নিজেদের উপার্জনে চলতে পারে। এর মাধ্যমেই দেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে।" আজ শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।সিরাজগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, "সিরাজগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা এবং এখানে প্রচুর গবাদি পশু পালন করা হয়। আমরা গবাদি পশুর দুধ আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখান থেকে সারা দেশের দুধের চাহিদা মেটাবো, ইনশাআল্লাহ।"জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহিদুল ইস...
মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে: আফরোজা খানম রিতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে: আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—তারা ধানের শীষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে।”তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি বা কষ্ট দিয়ে থাকে, তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।শনিবার (২৪ জানুয়ারি) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।তিনি আরও বলেন, “জনগণ...
রূপসায় বাসন্তী আমেজে সরস্বতী পূজার আয়োজন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রূপসায় বাসন্তী আমেজে সরস্বতী পূজার আয়োজন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির তত্ত্বাবধানে এবং মাতৃমঙ্গল সেবাসংঘের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।মাঘের স্নিগ্ধ সকালে বাসন্তী আবহে সকালে প্রতিমা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পূজা অর্চনা সম্পন্ন হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথসহ সমীর সাহা, দুলাল সরকার, অসিতবরণ সরকার, দিলীপ দেবনাথ, সাধন...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক ৮০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হকের মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ও বর্ডার গার্ড ...