বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ধরলা নদীতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (৩২/৩৩) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির।পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা ধরলা নদীর বাংটুর ঘাট এলাকায় পানিতে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, লাশটি উজান থেকে ভেসে এসেছে।এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট খবর পেয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, সিআইডির নমুনা পরীক্ষার পর আগামী দুই এক দিনের মধ্যে পরিচয় জানা যাবে বলে আশা করা হচ্ছ...
পানছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল) সকাল দশটায় উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ২৯৮ নং আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, বিশেষ অতিথি ন্যাশনাল ডক্টরস ফোরাম এর কুমিল্লা জোন সেক্রেটারি ও সেন্ট্রাল মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ জহিরুল ইসলামএসময় বক্তারা বলেন, দেশে আইনের শাসন কায়েম করা খুন, ধর্ষণ, চাঁদাবাজি এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।অন্যদের মাঝে, উপজে...
বেলকুচিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর "কেমন হবে আগামীর বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সংগঠনটির বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলকুচি উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মমিন ফয়সাল ও সদস্য সচিব ইউসুব আলী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, ইসলামী আন্দোলন বেলকুচি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ রেজাউল করিম, ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অর্ণব হাসান, UNHCR বাংলাদেশ-এর নিযুক্ত প্রতিনিধি মেহেদী হাসান শ...
বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহোল পানে দুই জনের মৃত্যুর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহোল পানে দুই জনের মৃত্যুর

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহোল পানে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি জানিয়েছেন বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক এ কে এম মইন উদ্দিন।নিহতরা হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া হাজী পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের পালিত ছেলে আওরঙ্গজেব চিন্টু (৩৫) ও ঠনঠনিয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে রাসেল(৩০)।এদের মধ্যে আওরঙ্গজেব শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একই হাসপাতালে রাত তিনটার দিকে মারা যান রাসেল।আহতদের মধ্যে এনামুল হক পিলু (৪৫) শহরের মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরজন শ্রী সনি রায়কে (৩১) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। এ দুজন ঠনঠনিয়া হাঁড়িপাড়ার বাসিন্দা।হতাহতদের পরিবার ও স্থানীয় সূত্র...
লোহাগাড়ায় বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম লোহাগাড়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তাসহ বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।শুক্রবার (২৮ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় চুনতি রেঞ্জের সাতগড় বিটের হিমচড়ি এলাকায় এই ঘটনা ঘটে, এ সময় চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসানসহ ৬ জন আহত হয়, তন্মধ্যে হারবাং বনবিট কর্মকর্তা একেএম আবু সাঈদকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান আহত হওয়ায় বক্তব্য দিতে পারেননি, সাতগড় বনবিট কর্মকর্তা মহসীন আলি ইমরান গণমাধ্যমকে বলেন, সংরক্ষিত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে স্টাফদের নিয়ে ঘটনা স্থলে পৌঁছায় এবং একটি গাছ ভর্তি জিপ গাড়ি জব্দ করি, কিছু বুঝে উটার আগেই চতুর্দিক থেকে ৩০-৪০ জনের দূর্বৃত্তের একটি দল দেশীয় অস্...
সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||"টেকসই ভবিষ্যৎ গড়ি ১৭টি লক্ষ্য অর্জন করি "এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪ টায় সংস্থাটির কার্যালয় বদলগাছী হাটখোলা বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত শতাধিক হত দরিদ্র, এতিম, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য আফজাল হোসেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আই টিভির নওগাঁ প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু।এ বিষয়ে হতদরিদ্র ও বিধবা নারী শিল্পী বেগম জানান, খায়রুল ভাই খুব মানুষ। সে সবসময় হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ করে থাকে...
পানছড়িতে জেলা পরিষদ কর্তৃক ইমাম-মোয়াজ্জিনকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জেলা পরিষদ কর্তৃক ইমাম-মোয়াজ্জিনকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও অসহায়দের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার ( ২৯ মার্চ) বিকাল তিনটায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জেলাপরিষদের সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ প্রফেসর মোঃ আব্দুল লতিফ'র উপস্থিতিতে ৩০ জন মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও ৬ টি এতিমখানায় নগদ অর্থ ও ২১০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় আলেম-ওলামাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
নাগেশ্বরীতে কথিত সাংবাদিক আলমগীরের চাঁদাবাজীর প্রতিবাদে ও তাকে গ্রেফতারের দাবিতে মানবন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে কথিত সাংবাদিক আলমগীরের চাঁদাবাজীর প্রতিবাদে ও তাকে গ্রেফতারের দাবিতে মানবন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চাঁদাবাজ ও কথিত সাংবাদিক আলমগীর হোসেনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজী ও নাগেশ্বরীর প্রকৃত সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার প্রতিবাদ ও তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে শনিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাব নাগেশ্বরীর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এস সাগর, দৈনিক নিরপেক্ষ’র জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খান জাহিদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, নয়া ...
রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি: দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন! 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি: দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) বাসীর মাঝে আমিরুল ইসলাম খান আলিমের উদ্যোগে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন ও ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কারের জন্য নয়।তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কথা বলে কেবল সময়ক্ষে...
সাড়ে ৩ হাজার প্যাকেট আতশবাজিসহ গ্রেপ্তার দুই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাড়ে ৩ হাজার প্যাকেট আতশবাজিসহ গ্রেপ্তার দুই

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বসতবাড়িতে অবৈধভাবে মজুত সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজিসহ বগুড়ার সদরে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযানে আতশবাজি তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।শুক্রবার (২৮ মার্চ) তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে থানা পুলিশ। এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরের ভাটকান্দি এলাকার একটি বাড়িতে পুলিশের অভিযানে ওই দুই ব্যক্তি গ্রেপ্তার হন।গ্রেপ্তার দুজন হলেন, বগুড়া পৌরসভার মালতিনগরের এমএস ক্লাব মাঠ এলাকার বাসিন্দা মোঃ জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিনপাড়ার মোঃ হারুন (২৮)।বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এতে জুয়েল ও হারুন আতশবাজিসহ গ্রেপ্তার হয়।এ সময় তাদের কাছে ৩,৫৪০ প্যাকেট আতশবাজি জব্দ করে পুলিশ। উদ্ধার হওয়া আতশ...