ফুলবাড়ীতে বিশেষ অভিযানে হামলা-ভাঙচুর মামলার চার আসামি গ্রেফতার
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্যাসিস্টবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম ধনিরাম গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পূর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫) এবং একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজেরকুটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।ফুলবাড়ী থ...










